,

শ্রীলঙ্কা ক্রিকেটার বিপিএল খেলতে আর বাধা নাই

news-image

কেন্দ্রীয় চুক্তির আওতাধীন অন্তত ১৬ ক্রিকেটারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসতে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাদের যুক্তি ছিল, বিপিএলের পরিবর্তে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে আসন্ন সীমিত ওভারের প্রিমিয়ার(লিস্ট এ) আসর ও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে হবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। এছাড়া ডিসেম্বরের শুরুতে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজের জন্যেও বিপিএলের বিভিন্ন ফ্রাঞ্চাইজির কেনা কিছু ক্রিকেটারকে প্রয়োজন হবে শ্রীলঙ্কার।
কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সাত জন ক্রিকেটারকে বিপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে বোর্ড থেকে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) খেলায় বাংলাদেশি ক্রিকেটারদের যাতে আমন্ত্রণ জানানো যায় সে জন্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হচ্ছে।

নভেম্বরের ২০ তারিখ থেকে শ্রীলঙ্কার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও কলোম্বোর খারাপ আবহাওয়ার কারণে তা ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। যার ফলে জাতীয় দলের ক্রিকেটারসহ সাত ক্রিকেটারকে বিপিএল খেলতে আসার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। যেসব ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তারা হলেন, জীবন মেন্ডিস, অজন্থা মেন্ডিস, তিলকারত্নে দিলশান, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, সচিত্র সেনানায়েকে, সেকুগে প্রসন্নে।
যেহেতু বিপিএল ২২ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত হবে, তাই এসব ক্রিকেটারদের স্থানীয় ক্লাবগুলো তাদের বাংলাদেশে খেলতে আসতে বাঁধা দেয়নি। এছাড়া ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, তাই বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিতেও এসব ক্রিকেটারকে অনুমতি দেওয়া হয়েছে।
যে সাতজন ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে তারা সবাই কেন্দ্র ক্রিকেটে চুক্তির আওতাধীন। এদের ছাড়াও আরো দুজন ক্রিকেটার বিপিএল খেলতে আসবে, তারা হলেন কুমার সাঙ্গাকারা ও দিলশান মুনাবীরা। সাঙ্গাকারা ক্রিকেট থেকে অবসর নেয়ায় এবং মুনাভেরা জাতীয় দলে না খেলায় তাদের ব্যাপারে বোর্ড কোন আপত্তি করেনি। এর ফলে আপাতত বড় একটা শঙ্কা থেকে মুক্ত হলো বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা