,

রাতে সারাদেশে বিজিবি মোতায়েন

news-image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 'সুপ্রিমকোর্টের আপিল বিভাগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করতে রাতে সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হবে।'বুধবার সন্ধ্যায় সচিবালয়ের তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যে কোনো অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।'
 সারাদেশে আইন-শৃংখলা পরিস্থিতি অত্যন্ত ভালো-উল্লেখ করে তিনি বলেন, 'নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।'সালাউদ্দিন ও মুজাহিদের রায় আপিল বিভাগে বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 'আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর রায় কার্যকর করা হবে।'

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা