,

গুলিবিদ্ধ ইতালীয় নাগরিক চিকিৎসার জন্য ঢাকায় (ভিডিও)

news-image

দিনাজপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত ইতালীয় নাগরিক ড. পিয়েরো পিজম পারোলারিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
বুধবার সকালে ড.পিয়েরো পিজম (৫২) নামের এক ইতালীয় নাগরিককে গুলি করে দুর্বৃত্তরা। তিনি শুইহারি ক্যাথলিক মিশন চার্চের ফাদার।
হামলার পর আহতাবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, খুব কাছে থেকে তার ঘারের পেছনে গুলি করা হয়। গুলিটি ভেদ করে বিপরীত দিকে বের হয়ে গেছে। তবে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমীনের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে তার মাথা লক্ষ করে পিছনের দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি সাইকেল চালিয়ে সুইহারী আশ্রম থেকে সেন্ট ফিলিপস স্কুলে যাচ্ছিলেন। এ সময় তার উপর হামলা চালানো হয় এ ঘটনার পর জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ফধর্মযাজক ও চিকিৎসক ড.পিয়ারোষ পিজম বি আরটিসি বাস কাউন্টারসংলগ্ন সুইহারী মিশনের ফাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে তিনি ১২ বছর ধরে কর্মরত। ওই মিশনে থেকে ধর্ম প্রচারের পাশাপাশি অসহায় রোগীদের চিকিৎসা করেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশে গত দুই মাসে তিনজন বিদেশি নাগরিককে গুলি করে দুর্বৃত্তরা। এর মধ্যে গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার ও রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করা হয়। আর আজ বুধবার সকালে গুলি করা হলো আরেক ইতালি নাগরিককে।

https://www.youtube.com/watch?v=0uDQc8OevkM

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা