,

শতকের পর কেন জিভ বের করেন টেলর

news-image

দীর্ঘদিন ধরেই রস টেলরকে দেখা যায় অদ্ভুত ভঙ্গিতে শতক উদযাপন করতে। এক হাতে ব্যাট আর এক হাতে হেলমেট ধরে জিভ বের করে দেন এই কিউই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারসেরা ২৯০ রানের ইনিংস খেলার পথেও সেই চিরচেনা ভঙ্গিতে দেখা গেছে তাঁকে। কিন্তু শতক উদযাপনের এই অদ্ভুত ভঙ্গিটা কেন শুরু করেছিলেন টেলর?

পার্থের ওয়াকা গ্রাউন্ডে টেলরকে দুবার দেখা গেছে জিভ বের করে উদযাপন করতে। প্রথমবার টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক পূর্ণ করার পর আর দ্বিতীয়বার ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক পূর্ণ করার পর। ২০০৭ সালে টেলরকে প্রথমবারের মতো এমনটা করতে দেখাও গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অকল্যান্ডের ইডেন পার্কে সেবার তিনি পূর্ণ করেছিলেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় শতক। তার পর যেন জিভ বের করে ভেংচি কেটেছিলেন নিউজিল্যান্ডের নির্বাচকদের উদ্দেশে। কারণ, তার আগের বছরই তাঁকে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল সাজিয়েছিল নিউজিল্যান্ড।

নির্বাচকদের ব্যঙ্গ করে শুরু হলেও পরে এটাকে নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন টেলর। এভাবে উদযাপন করতে দেখলে নাকি টেলরের মেয়ের মুখ খুশিতে উদ্ভাসিত হয়ে ওঠে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টেলর বলেছেন, ‘আমাকে জিভ বের করতে দেখলে আমার মেয়ে খুবই খুশি হয়। আমি এটা তার জন্যই করি।’

শুধু মেয়েই নয়, টেলরের ছেলে জন্টিও বাবার এই উদযাপনের ভঙ্গিটা পছন্দ করা শুরু করেছে। এমনকি নিজেও চেষ্টা করে বাবার মতো হওয়ার। গত বছর টুইটারে ছেলের একটি ছবি প্রকাশ করেছিলেন টেলর। যেখানে দেখা যায়, তাঁর ছেলেও শুয়ে আছে জিভ বের করে। টেলর ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘ছেলেও বাবার মতো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা