,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় নিহত-১

news-image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় পাওয়ার টিলারের (ট্রাক্টর) ধাক্কায় বেলাল হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সোহেল মিয়া (৩০) নামে আরো এক যুবক।বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়।বেলাল ও সোহেলের বাড়ি জেলার নবীনগর উপজেলার টিয়ারা গ্রামে।সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, দুপুরে বেলাল ও সোহেল মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথে সুহিলপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।পরে সোহেলের অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

তিনি আরো জানান, ট্রাক্টরটি আটক করে ফাঁড়িতে আনা হয়েছে। তবে দুর্ঘটনার পরপর এর চালক ও হেলপার পালিয়ে গেছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা