,

সরাইলে অগ্নিকান্ড ১০ লাখ টাকার ক্ষতি : খোলা আকাশের নীচে পরিবারের ৮ সদস্য

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, গবাদিপশু ও বসতবাড়িসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নীচে বসবাস করছে তারা। পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই তাদের। গৃহকর্তার কলেজ পড়–য়া দুই মেয়ে এখন শুধু কাঁদছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের আকরাম আলীর (৫৫) বাড়িতে এ ঘটনা ঘটে। 
বাড়ির মালিক আকরাম আলী জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সকল সদস্যরা ঘুমাতে যায়। রাত প্রায় আড়াইটার দিকে আগুনের তাপে তার ঘুম ভেঙ্গে যায়। এসময় তিনি দেখতে পান তার ঘরের চারপাশে আগুন জ্বলছে। তিনি তার পরিবারের লোকজন নিয়ে বাইরে আসতে পারলেও ততক্ষনে পুড়ে যায় তাদের আধাপাকা চার কক্ষ বিশিষ্ট একটি বসত ঘর, নগদ ৮০ হাজার টাকা, খাট, ফ্রীজ, আসবাবপত্র, বাড়ির দলিল, ছেলে মেয়ের বই খাতা, একটি গাভীসহ প্রয়োজনীয় সবকিছু। এতে করে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।  গতকাল বুধবার ভোরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তবে কি কারনে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না কেউ। আকরাম আলীর ছেলে মুনির হোসেন (৩০) জানান, গায়ে থাকা কাপড় ছাড়া আর কোন কিছু নাই, আগুনে সবকিছুই পুড়ে গেছে। আমার ছোট দুই বোন কলেজে পড়ে। একজনের পরীক্ষা সামনে তাদের বই, খাতা পুড়ে গেছে। এখন কী করব তা বুঝতে পারছি না। এদিকে গতকাল দুপুর সাড়ে ১২ পর্যন্ত পরিবারটির পাশে দাড়াননি উপজেলা পরিষদের কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি। দুপুরএকটার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) সৈয়দা নাহিদা হাবিবা মুঠোফোনে বলেন,‘বিষয়টি আমার নলেজে নেই। এই মাত্র জানলাম, এখনই খোঁজ খবর নিব।’ 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ