,

ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশনা

news-image

সামাজিক যোগাযোগের চারটি মাধ্যমকে বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এগুলো হলো : ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ।
আজ বুধবার বিটিআরসি এ নির্দেশনা দেয় বলে সংস্থাটির উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, নিরাপত্তাজনিত কারণে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।
এদিকে, বিটিআরসির এই নির্দেশনা প্রকাশ হবার পর থেকেই ফেসবুক গ্রহকরা তাদের একাউন্টে ঢুকতে পারছেন না বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার বেলা ১টার পর থেকে ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না এগুলোর ব্যবহারকারিরা। একইসঙ্গে ভাইবার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারিরাও এই অ্যাপ দুটি ব্যবহার করতে পারছেন না।
 
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা