,

পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই

news-image

ভোলার লালমোহনের মঙ্গলসিকদার এলাকায় সড়ক অবরোধ, বেড়িকেট ও পুলিশের ওপর হামলা ও ঘেরাও করে বনের গাছ কাটা মামলার দুই আসামীকে ছিনিয়ে নিয়েছে এলাকার কয়েক শ বিক্ষুব্ধ মানুষ। এদের সঙ্গে যোগ দেয় সরকার দলীয় নেতাকর্মীরা।  মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসামি ছেড়ে দেয়ার পর পুলিশের দুই এএসআই ও দুই কনস্টেবল কোন রকমে প্রান রক্ষা করে ওই এলাকা ত্যাগ করেন। তবে বিক্ষুব্ধ জনতা দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে।

আটক মিজান ও নুরন্নবী সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোতালেব মিয়ার পুত্র । মিজান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি । ৬ মাস আগে নদীর ভাঙন কবলিত এলাকার বন বিভাগের নিয়ন্ত্রিত একটি গাছ কাটা মামলায় এদের আসামী করা হয়েছিল। ওই মামলায় এদেও আটক করে পুলিশ। এসময় এদের বেঁধে গাড়িতে তোলায় এলাকায়  উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশ দু আসামীকে নিয়ে আসার সময় এলাকার কয়েক শ মানুষ তাদেও ঘেরাও করলে বাধ্য হয়ে ওই দুই আসামিকে ছেড়ে দিয়ে পুলিশ থানায় চলে আসে। পুলিশ  আহত হননি। স্থানীয় সূত্র জানায় লালমোহন থানার এএসআই মাহাতাব , এএসআই মিঠুন, ও দু কনস্টেবলসহ ৪ জন মঙ্গলসিকদার এলাকায় গিয়ে সন্ধ্যায় মিজান ও নুরন্নবীকে আটক করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা