,

শিগগিরই বিয়ে করছেন বিপাশা!

news-image

‘অ্যালোন’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছিলেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। এরপর থেকে শোনা যাচ্ছিল, তারা নাকি প্রেম করছেন। তারা সরাসরি বিষয়টি স্বীকার না করলেও অনেকবারই তাদের একসঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে।
 

ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য বাগদান করা ক্রিকেটার যুবরাজ সিংকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন বিপাশা। উত্তরে যুবরাজ লিখেছেন, ‘ধন্যবাদ, বিপস্ কুমারী, এবার তোমার পালা!’ এরপরই বিপাশা লিখেছেন, ‘তাড়াতাড়িই আমার পালা আসছে।’ এর অআগে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিপাশা। এর মধ্যে রয়েছে ডিনো মরিয়া, হারমান বাওয়াজা ও জন আব্রাহাম। আর এখন করণের সঙ্গে বিপাশার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
 
করণ ২০০৮ সালে তার প্রেমিকা শ্রদ্ধা নিগমকে বিয়ে করেছিলেন। কিন্তু এক বছর পরই তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০১২ সালে টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গিতকে বিয়ে করেন তিনি। কিন্তু তাদের সে বিয়ে টিকেছিল মাত্র দেড় বছর। তবে বিপাশা এই করণকেই বিয়ে করছেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।  বিপাশার কাছে একটি সূত্র অবশ্য বলেছে, আশা করছি করণ বিপাশার কাছে অনুগত থাকবে। করণ সিং এখন ‘হেট স্টোরি ৩’ ছবিটির মুক্তির অপেক্ষায় আছেন। ছবিটি ৪ ডিসেম্বর মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ