,

ওয়েম্বলির আবেগী রাতে ইংল্যান্ডের জয়

news-image

খেলাটা নেহায়েত প্রীতির। গেলো রাতে ওয়েম্বলিতে সেই প্রীতি ম্যাচে প্যারিস আক্রমণের চার দিন পরই মাঠে নেমেছিল ফ্রান্স ফুটবল দল। এই খেলায় ১৯ বছরের ইংলিশ মিডফিল্ডার ডেলে আল্লি আলো ছড়ালেন। ফ্রান্সকে ২-০ গোলে হারালো ইংল্যান্ড। টটেনহাম হটস্পারের আল্লি ৩৯ মিনিটে লিড এনে দেন ইংল্যান্ডকে। ২৫ গজ দূর থেকে শট নিয়ে গোল করেছেন। এরপর দ্বিতীয়ার্ধে অধিনায়ক ওয়েন রুনিকে দিয়ে করিয়েছেন ম্যাচের দ্বিতীয় গোল। ১৯৯৭ সালের পর এই প্রথম ফ্রান্সকে হারালো ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে এটি শুধু খেলা ছিল না, ছিল আবেগের বহিঃপ্রকাশের মাধ্যম।
 
ম্যাচের আগে এক মিনিট নিরাবতা পালন করা হয়। ৭১,২২৩ জন দর্শক দাঁড়িয়ে যান। তারা ফ্রান্সের জাতীয় সঙ্গীতের সাথে গলাও মেলান। শোক জানানো হয় শুক্রবার ফ্রান্সের রাজধানীতে সন্ত্রাসী হামলায় নিহত ১২৯জন ও আহত ৩৫০জন হতভাগ্যকে। দুই দলের খেলোয়াড়রাই পরেছিলেন কালো আর্মব্যান্ড। কড়া নিরাপত্তা ছিল স্টেডিয়াম ও আশেপাশে। স্বশস্ত্র পুলিশ টহল দিয়েছে চারদিকে। প্যারিস আক্রমণে ফ্রান্সের খেলোয়াড় লাসানা দিয়ারার কাজিন মারা গেছেন। আন্তোইন গ্রিজমানের বোন একটুর জন্য বেঁচে গেছেন। দ্বিতীয়ার্ধে তারা বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। দিয়ারাকে করতালির মধ্য দিয়ে বরণ করে নেয়া হয়।

গত মৌসুমেও তৃতীয় সারির দল মিল্টন কিনেস ডনসে খেলেছেন আল্লি। এই মৌসুম থেকে আছেন স্পারদের সাথে। এই বছরই আন্তর্জাতিক অভিষেক হয়েছে। আর এই ম্যাচে কোচ রয় হজসন এই টিনেজারকে নামিয়ে দিলেন শুরু থেকে, প্রথমবারের মতো। কোচকে হতাশ করেননি আল্লি। বিরতির ছয় মিনিট আগে ২৫ গজ দূর থেকে নিশানা করে শট নিয়ে গোল করেছেন আল্লি। বিরতির তিন মিনিট পরই রুনির গোলে সহায়তা করেছেন। ফ্রান্স-ইংল্যান্ড সৌহার্দের ম্যাচটা আল্লির জন্য হয়ে থাকলো স্মরণীয়। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা