,

তাজমহলের কাছ থেকে শ্মশান সরিয়ে নেওয়ার নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগ্রার তাজমহলের কাছাকাছি একটি শ্মশান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।
 
উত্তর প্রদেশ রাজ্য সরকারকে দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, ওই শ্মশানে পোড়ানো কাঠের আগুনের ধোঁয়ায় মোগল সম্রাট শাহজাহানের তৈরি অসামান্য এই সৌধের ক্ষতি হচ্ছে।
 
ভারতের সর্বোচ্চ আদালত বলেছেন, হয় কাঠ পোড়ানো শ্মশানটি সরিয়ে নিতে হবে, না হলে কাঠের বদলে ধোঁয়াবিহীন বিদ্যুৎচুল্লি বসাতে হবে।
 
আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
 
প্রায় সাড়ে চার শ বছর আগে তৈরি তাজমহল বিশ্বের অন্যতম বিখ্যাত সৌধ। বছরে প্রায় ৩০ লাখ মানুষ তাজমহল দেখতে আসে।
 
কিন্তু আশপাশের কলকারখানার ধোঁয়ায় কয়েক দশক ধরে সাদা মুক্তা রঙের মার্বেল পাথরগুলো হলুদ বর্ণের হয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।
 
ক্ষতি ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে আগ্রা শহরের কাছাকাছি বহু কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
 
আগ্রার বাসিন্দারা যাতে ডিজেলচালিত জেনারেটর না চালায়, সে জন্য শহরে নিরবচ্ছিন্ন বিদুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে রাজ্য সরকার।
 
এমনকি গোবর দিয়ে তৈরি জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আগ্রায়।
 
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ