,

ঢাকাকে টন প্রতি ১৯২ টাকা ট্রানজিট ফি দেবে দিল্লি

news-image

বাংলাদেশের আশুগঞ্জ নদী বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্ব অংশে মালামাল আদান-প্রদানে প্রতি মেট্রিক টনের বিপরীতে ঢাকাকে ১৯২ টাকা দেবে দিল্লি। মঙ্গলবার নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে একমত হয় ঢাকা-দিল্লি।

এছাড়া বৈঠকে উভয় দেশের মধ্যে যাত্রীবাহী এবং সমুদ্রে জাহাজ চলাচলে একটি সমঝোতা স্মারকের খসড়াও স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে-ভারত প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যথাক্রমে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহদি এবং রাজিব কুমার।

বৈঠকে ভবিষ্যতে প্রয়োজন বিবেচনায় হার নির্ধারণের সুযোগ রেখে ভারত বাংলাদেশকে এ ট্রানজিট ফি দিতে রাজি হয়েছে।
বাংলাদেশ প্রতিটি কার্গো ট্রানজিট চালানের বিপরীতে ব্যাংক জামানতের পরিমাণও কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
এতে বাংলাদেশের ভেতর দিয়ে ইন্দো-বাংলাদেশ প্রোটোকল রুটের বিষয়ে উচ্চ পর্যায়ে যথাপোযুক্ত খসড়া নিশ্চিত করতে সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া বাংলাদেশে প্রোটোকল রুটে নদী খননের এবং ভারতীয় অংশ সক্ষম কিনা তা পরীক্ষা করার জন্য বিশ্ব ব্যাংকে একটি প্রস্তাবনা দাখিল করবে বাংলাদেশ। (নিউ এইজ) এদিকে বাংলাদেশ অনুপ  চেটিয়াকে এবং ভারত নূর হোসেনকে  ফেরত  দেওয়ার পর দুই  দেশই নিজ নিজ  দেশের কারাবন্দি নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফিরিয়ে আনতে চাইছে।
মঙ্গলবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ‘আন্তরিক’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান।

বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের দেশের কারাগারে কিছু ভারতীয় নাগরিক আছে। তাদের দেশের কারাগারেও আমাদের নাগরিক আছে। তাদের যাতে তাড়াতাড়ি নিজ দেশে ফিরিয়ে দিতে পারি এবং নিতে পারি সে ব্যাপারে আন্তরিকভাবে আলোচনা হয়েছে।” বৈঠকে নারী ও শিশু পাচার প্রতিরোধ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সচিব।
মঙ্গলবার বেলা ৩ টার দিকে দুই দেশের সচিবদের মধ্যে কার্য বিবরণীর ওপর স্বাক্ষর হয়।
এটি কোনো চুক্তি নয়- জানিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, “আমরা দুই দিন যে আলোচনা করেছি, তার ওপর একটি কার্য বিররণী হয়েছে। তার ওপর স্বাক্ষর করতে হয়।”

বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা, মাদক পাচার প্রতিরোধ এবং ভারতীয় জেলেদের অবৈধভাবে বাংলাদেশের জলসীমানায় প্রবেশ বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বৈঠকে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দলে পুলিশ মহাপরিদর্শক একে এম শহীদুল হক, বিজিবি মহাপরিচালক মেজর  জেনারেল আজিজ আহমেদ, কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব কমল কান্তি বৈদ্য, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুল রহমান ছিলেন। ভারতের প্রতিনিধি দলে ছিলেন স্বরাষ্ট্র সচিব রাজীব মেহর্ষি, বিএসএফ মহাপরিচালক ডি কে পাঠক এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ স্মরণসহ ১৫ জন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা