,

দিনাজপুরে ইতালির নাগরিককে গুলি

news-image

রাজধানীর গুলশানে কূটনৈতিকপাড়ায় গুলি করে ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যার দেড় মাস পর এবার দিনাজপুরে ডা. পিয়েরো নামের আরেক ইতালির নাগরিককে গুলি করেছে দুর্বৃত্তরা।


আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস টার্মিনালসংলগ্ন এলাকায় পিয়েরোকে গুলি করা হয়। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে তাঁকে।


ধর্মযাজক ও চিকিৎসক পিয়েরো বিআরটিসি বাস কাউন্টারসংলগ্ন সুইহারী মিশনের ফাদার ছিলেন। সেখানে তিনি ১২ বছর ধরে কর্মরত। ওই মিশনে থেকে ধর্ম প্রচারের পাশাপাশি অসহায় রোগীদের চিকিৎসা করতেন তিনি।


বাংলাদেশে গত দুই মাসে তিনজন বিদেশি নাগরিককে গুলি করে দুর্বৃত্তরা। এর মধ্যে গুলশানে ইতালির নাগরিক চেসারে তাভেলা ও  রংপুরে জাপানের নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করা হয়। আজ সকালে গুলি করা হলো আরেক ইতালির নাগরিক পিয়েরোকে।


গত ২৮ সেপ্টেম্বর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চেসারে তাভেলা। তিনি নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি’র প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।


তাভেলা হত্যার এক সপ্তাহ না কাটতেই ৩ অক্টোবর রংপুরের মাহিগঞ্জের আলুটারীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও। তিনি এক বছরের ভিসা নিয়ে রংপুরে এসেছিলেন। ছয় মাস ধরে তিনি রংপুরের মাহিগঞ্জের আলুটারী এলাকায় একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে