শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও ভারতে আইএস নেই

news-image

রাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অভিমত
 

বাংলাদেশ ও ভারত একমত-এই দুই দেশে আইএস নেই। তবে পাকিস্তানভিত্তিক কিছু জঙ্গি সংগঠনের সদস্য রয়েছে। অন্যদিকে ভারতে যাওয়ার পর্যটন ভিসা সহজ করা আর সীমান্তহত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য দিলি্লর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। ভারত দুটি বিষয়েই আশ্বস্ত করেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগঁাও হোটেলে দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রসচিব ড. মো. মোজাম্মেল হক খান। ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদসহ স্বরাষ্ট্র ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে ভারতের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের স্বরাষ্ট্রসচিব রাজীব মেহর্ষী। ছিলেন বিএসএফ প্রধান ডিকে পাঠকও। সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত বৈঠক চলে। দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয় সোমবার। গতকাল দুই সচিবের বৈঠকের মধ্য দিয়ে তা শেষ হয়।

 

বৈঠক সূত্র জানায়, এবার সীমান্তহত্যা বন্ধের জন্য জোরালো চাপ দেওয়া হয় ভারতীয় কর্তৃপক্ষকে। তারা এবারও আশ্বাস দিয়েছে এমন হত্যাকাণ্ড বন্ধে। ভারতীয় প্রতিনিধিদল বাংলাদেশকে অনুরোধ জানায় অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে উদ্যোগী হতে। আর তাহলেই সীমান্তহত্যা শূন্যে নেমে আসবে বলে মত দিল্লির। তারা জানায়, সীমানে্ত নন লিথাল (প্রাণঘাতী নয় এমন) অস্ত্র ব্যবহার করে বিএসএফ। কিন্তু বিএসএফের ওপর হামলার কারণেই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। বৈঠকের একপর্যায়ে আইএস নিয়ে আলোচনা হয়। ভারতীয় পক্ষ জানায়, তাদের দেশে আইএস থাকার বিষয়ে কোনো তথ্য নেই। তবে পাকিস্তানভিত্তিক কিছু জঙ্গি সংগঠনের অসি্তত্বের কথা জানা যায়। ঢাকাও জানায়, বাংলাদেশে আইএস নেই। যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো অভ্যন্তরীণ সন্ত্রাসীদের কর্মকাণ্ড। বাংলাদেশের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ভারতীয় প্রতিনিধিদল।

বৈঠক সূত্র আরো জানায়, দিলি্লর অভিযোগ, ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠী প্রায়ই সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। তবে এ অভিযোগ নাকচ করে দেয় বাংলাদেশ। অনুপ চেটিয়া ও নূর হোসেনের হস্তান্তরের ঘটনায় দুই পক্ষ পরস্পরকে ধন্যবাদ জানায়। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, সাজ্জাদ, মোল্লা মাসুদসহ যেসব সন্ত্রাসী ভারতে বন্দি রয়েছে তাদের দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানায় ঢাকা। একইভাবে ভারতের যেসব সন্ত্রাসী বাংলাদেশে আছে তাদেরও ফেরত চেয়েছে দিলি্ল। সংশি্লষ্ট এক কর্মকর্তা জানান, এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভারতীয় জেলেরা ট্রলার নিয়ে প্রায়ই বাংলাদেশের জলসীমায় ঢুকে যাচ্ছে বলে অভিযোগ করা হয়। ভারতীয় প্রতিনিধিদল জানায়, নতুন সমুদ্রসীমা বিষয়ে বাংলাদেশ গেজেট নোটিফিকেশন প্রকাশ করলেও ভারত এখনো করেনি। ফলে নিজেদের সমুদ্রসীমা মনে করে জেলেরা ভুল করে চলে আসে। বর্তমানে বাংলাদেশের কারাগারে শতাধিক জেলে বন্দি রয়েছে। একইভাবে ভারতের কারাগারে শতাধিক বাংলাদেশি জেলে আটক আছে। দুপক্ষই মানবিক দিক বিবেচনায় তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, টুরিস্ট ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের অনেক বাধাবিপত্তি ও সময়ক্ষেপণের মধ্যে পড়তে হয়। এর সামাধান দরকার। জবাবে ভারতীয় পক্ষ জানায়, লোকবলের তুলনায় আবেদনকারী বেশি হওয়ায় এমন ঝামেলা হচ্ছে। ক্যাপাসিটি বাড়ানো হবে। তারা জানায়, বিজনেস ও মেডিক্যাল ভিসা সহজ করা হয়েছে।

স্বরাষ্ট্রসচিব বললেন, বৈঠক সফল : বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব ড. মো. মোজাম্মেল হক খান। তিনি বলেন, 'স্বাধীনতার পরে এটি ১৭তম বৈঠক। তবে অতীতের অন্যান্য তুলনায় এটি সফল ও সনে্তাষজনক। এ জন্য সফল বলব, কারণ ১৯৭৪ সালের সীমান্ত চুক্তির বাস্তবায়নও হয়েছে এ বছর।' তিনি আরো বলেন, 'আন্তর্জাতিক সীমানায় নিয়মশৃঙ্খলা মেনে চলতে দুই দেশের নাগরিকদের সচেতন করতে হবে।' অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়াবিষয়ক প্রশ্নের জবাবে মো. মোজাম্মেল হক খান বলেন, 'গত এক বছরে ভারতের নাগরিকরাও এ নিয়ম অমান্য করেছে। মাদক চোরাচালানের সময় আটজন মারা গেছে।'