,

জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের ৭ অঙ্গরাজ্যের দরজা বন্ধ

news-image

উদ্বাস্তু পুনর্বাসনে 'না' করে যুক্তরাষ্ট্রের ৭টি অঙ্গরাজ্যের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গি অনুপ্রবেশের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন ৭ অঙ্গরাজ্যের গভর্নরা। ফলে প্যারিস হামলার পর সিরিয়ার শরণার্থীদের কাছে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যের দরজা।

সিরিয়ার শরণার্থীদের নিজেদের রাজ্যে পুনর্বাসনের সুযোগ দিতে স্পষ্ট আপত্তি জানালেন টেক্সাস, আরকানসাস, ইন্ডিয়ানা, লুইসিয়ানা এবং মিসিসিপি রাজ্যের পাঁচ গভর্নর। এর আগে অ্যালাবামা ও মিশিগান থেকেও এই ব্যাপারে আপত্তি উঠেছিল।


সোমবার তারা প্রেসিডেন্ট বারাক ওবামাকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট প্রেসিডেন্টকে লেখা খোলা চিঠিতে জানিয়েছেন, 'টেক্সাস এমন কোনও উদ্যোগেই সামিল হবে না যেখানে সিরিয়ার শরণার্থীদের, যাদের মধ্যে যে কোনও সদস্যের জঙ্গি যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে- রাজ্যে পুনর্বাসনের প্রশ্ন থাকছে।' ওবামাকে তিনি জানিয়েছেন, 'না আপনি, না আপনার কোনও যুক্তরাষ্ট্রীয় আধিকারিক প্রতিশ্রুতি দিতে পারবেন যে সিরিয়ার শরণার্থীরা ভবিষ্যতে কোনও সন্ত্রাসবাদী পদক্ষেপে সামিল হবে না।' অ্যাবটের সিদ্ধান্ত সমর্থন করেছেন আরকানসাসের গভর্নর অ্যাসা হাচিনসন, ইন্ডিয়ানার মাইক পেন্স, লুইসিয়ানার ববি জিন্দাল এবং মিসিসিপির ফিল ব্রায়ান্ট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা