,

বিচ্ছেদের গল্পে তারা দুইজন

news-image

বিনোদন প্রতিবেদক : তানভীর আর মৌসুমী হামিদ- দুজনই দুজনকে ভালোবাসেন। একজন আরেকজনকে এক দিন দেখা ছাড়া থাকতে পারে না। তবে ক্যারিয়ারের দোহাই দিয়ে একটি মিথ্যা কথা বলে হঠাৎ করেই মৌসুমীকে ছেড়ে চলে যান তানভীর।

 

কিন্তু প্রকৃতি কখনওই শূন্যস্থান পছন্দ করে না। তাই তো মৌসুমীর জীবনে আসে অপূর্ব। ঘটনা এখানেই শেষ হলে পারতো। কিন্তু না, তানভীর একসময় তার ভুল বুঝতে পারে। মৌসুমীর জীবনে ফিরে আসতে চায়। এতদিনে সময় অনেক বদলে গেছে।

 

তবে এই বিচ্ছেদের গল্প মৌসুমী-তানভীর কিংবা অপূর্বের জীবনের বাস্তব কোনও গল্প নয়। ‘ব্রেকআপ-২’ নামের নাটকে এমনই চরিত্রে দেখা যাবে এই তিন অভিনয়শিল্পীকে। গত রমজানের ঈদে ‘ব্রেকআপ’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা মেহেদী হাসান জনি। যা মাছরাঙা টিভিতে প্রচার হয়েছিল। সম্প্রতি সেই নাটকটির সিক্যুয়েল নির্মাণ করলেন তিনি। যেখানে অভিনয় করেছেন অপূর্ব, তানভীর ও মৌসুমী হামিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে