,

শাহরুখ-রণবীরকে সানির চ্যালেঞ্জ!

news-image

বিনোদন ডেস্ক : এত দিন পর্যন্ত সবাই জানত, বলিউডে তাঁর কোনও প্রতিদ্বন্দ্বী নেই! কিন্তু, এ বার ছবিটা বদলে গেল আমূল! দেখা গেল, জারিন খানের কাছে বাধা পেয়ে শাহরুখ খান, রণবীর সিংহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন খোদ সানি লিওন! এত দিন পরে বলিউডে ফিরে এসে জারিন কী এমন বাধা তৈরি করলেন সানির পথে? আর তার ফলে কেন সানির চ্যালেঞ্জের মুখে পড়লেন শাহরুখ-রণবীর?

 


জানা গিয়েছে, প্রথমে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল জারিন খানের ‘হেট স্টোরি ৩’ আর সানি লিওনের ‘মস্তিজাদে’-র! বক্স অফিসে তাঁরা পরস্পরের মুখোমুখি দাঁড়ালে কী হত, বলা মুশকিল! কিন্তু, ঝুঁকিটা নিতে চাইলেন না ছবির প্রযোজকরাই!

 


‘মস্তিজাদে’-র প্রীতীশ নন্দীর কাছে তাই ফোন গেল ‘হেট স্টোরি ৩’-এর ভূষণ কুমারের! ভূষণের আবেদন ছিল, প্রীতীশ যেন তাঁর ছবির মুক্তি একটু পিছিয়ে দেন! কার্যত, ভূষণের আবেদন মেনে নিলেন প্রীতীশ। ভূষণ তাঁর দীর্ঘ দিনের বন্ধু, তাই তাঁর আবদার ফেলতে পারলেন না!তাহলে কবে মুক্তি পাবে ‘মস্তিজাদে’।

 


এখানেই আসছে শাহরুখ-রণবীরকে চ্যালেঞ্জের প্রশ্ন! ডিসেম্বরে যখন মুক্তি পাবে ‘দিলওয়ালে’ আর ‘বাজিরাও মস্তানি’, তখনই মুক্তি পাবে ‘মস্তিজাদে’-ও! তার ফলাফল? সে উত্তর ভবিষ্যৎই দেবে!খবর-আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে