,

ঢাকা নেপালে জ্বালানি সরবরাহ করতে যাচ্ছে

news-image

নেপালে জ্বালানি, ওষুধ ও নিত্যপণ্যের তীব্র সংকটের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের জ্বালানি সংকট পূরণের আশ্বাস দিয়েছেন। তিনি নেপালে ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহেরও আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
রাষ্ট্রদূত তার দেশে বর্তমানে জ্বালানি, জীবন রক্ষাকারী ওষুধ ও নিত্যপণ্যের যে সংকট বিরাজ করছে সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে নেপালের শিল্পখাত প্রায় বন্ধ হয়ে গেছে। ওষুধ ও অন্যান্য নিত্যপণ্যের সংকটের কারণে জনগণ চরম ভোগান্তির মধ্যে রয়েছে।
এ বছর ভয়াবহ ভূমিকম্পের পর নেপালে সাহায্য পাঠানোর জন্য রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত নেপালের নতুন সংবিধানের বিভিন্ন দিক সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
জবাবে প্রধানমন্ত্রী জ্বালানি সরবরাহসহ নেপালকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং মুখ্য সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা