,

শর্ত মেনেই চালু হচ্ছে ওমরাহ ভিসা

news-image

ওমরাহর নামে মানবপাচাররোধে সৌদি সরকারের বেশ কিছু শর্ত মেনেই দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশের জন্য উš§ুক্ত হচ্ছে ওমরাহ ভিসা। এতে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ওমরাহ পালনে আবারও সৌদি আরব যেতে পারবেন।
ঢাকায় সফররত সৌদি আরবের ওমরাহ অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবং দেশটির ‘কাছওয়া হজ ও ওমরাহ’ সার্ভিসের পরিচালক রিয়াজ মাহমুদ বুধবার এ ব্যাপারে ঘোষণা দিতে যাচ্ছেন। বনানীতে বোখারা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা উš§ুক্তের ঘোষণা দিবেন বলে হাব ও ট্রাভেল এজেন্সি সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবের ওমরাহ অ্যাসোসিয়েশনের সদস্য রিয়াজ মাহমুদ ইতোমধ্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। ওমরাহর নামে যাতে অতীতের মতো কোনোভাবেই ট্রাভেল এজেন্সিগুলো মানবপাচার করতে না পারে সেজন্য তাদের কাছে দাবি জানিয়েছেন রিয়াজ মাহমুদ।
সূত্র মতে, ওমরাহ ভিসা উš§ুক্ত হলে বাংলাদেশের মোট ৬টি ট্রাভেল এজেন্সি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের পাঠাতে পারবেন। এগুলোর একটি বিকন ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড। বিকনের জেনারেল ম্যানেজার মো. জুমান চৌধুরী ওমরাহ ভিসা উš§ুক্তের ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন কোন এজেন্সি সৌদিতে ওমরাহ হজযাত্রীদের পাঠাতে পারবে তা বুধবার জানতে পারবেন।
ওমরাহ করতে গিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি সৌদি আরব থেকে ফেরত না আসায় চলতি বছরের মার্চ মাস থেকে বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা পুরোপুরি বন্ধ করে দেয় সৌদি সরকার। সৌদি সরকারের পক্ষ থেকে ওমরাহর নামে মানবপাচারের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের ৬৭টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করে। এর আগের বছরগুলোতে বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন পাঠায় দেশটির কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশ কিছু ব্যবস্থা নিয়েছে জানিয়ে সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ওই তালিকায় এমন এজেন্সিও রয়েছে যাদের নামে সৌদি থেকে প্রতি বছরই কম বেশি অভিযোগ আসে। সরকার ব্যবস্থা নেয় কিন্তু তারা সংশোধন হয় না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ