,

ঘুমের জন্য দরকার বেড মোড

news-image

ফোন, ট্যাবলেট আর ই-রিডারকে ঘুম নষ্টের কারণ হিসেবে দেখছেন শিশুদের ঘুমবিষয়ক বিশেষজ্ঞরা। এ কারণে এসব ডিভাইসগুলোতে রাতের জন্য ‘বেডটাইম মোড’ থাকা উচিত বলে মনে করছেন তারা। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, যুক্তরাজ্যের শিশু হাসপাতাল এভেলিনা লন্ডনের শিশুদের ঘুমসংক্রান্ত ওষুধ বিভাগের ড. পল গ্রিনগ্রাসের নেতৃত্বে সম্প্রতি পরিচালিত এক গবেষণায় ওই মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন ওই গবেষণার তথ্য অনুযায়ী, আইফোন, আইপ্যাড আর কিন্ডলের মতো ডিভাইসগুলো থেকে আসা নীল আলো ঘুম ও কার্যক্ষমতার ব্যাঘাত ঘটায়। sleep


কিন্ডলের আগের সংস্করণগুলোতে থেকে নীল আলোর ব্যাকলাইট না থাকলেও নতুন কিন্ডল পেপারহোয়াইটের ফার্স্ট জেনারেশনে এটি আছে পরীক্ষায় দেখা যায়। মেলাটোনিন হচ্ছে সেই হরমোন যা প্রতি রাতে মানুষকে ঘুমানোর কথা মনে করিয়ে দেয়। আর ওই বিশেষ আলো এই হরমোনকে দমিয়ে রাখে। এ কারণে ঘুম নষ্ট হয়। আর ঘুমের মতো শরীরের স্বাভাবিক কাজকর্মে বাধা পড়ায় আমাদের কর্মক্ষমতাও প্রভাবিত হয়। সাধারণ কোনো টেবিল ল্যাম্প বা এমন কিছু হলুদ আলোয় কাগজের বই পড়লে, তা শরীরে কোনো প্রভাব ফেলে না। গবেষকরা বলেন, সেই তুলনায়, একই বই ইলেকট্রনিক ফরম্যাটে পড়লে তা ভিন্ন আলোক সংকেত দেয় যা শরীরে প্রভাব ফেলে। বয়োজ্যেষ্ঠ বা শিশুরা ডিজিটাল ডিভাইসগুলো শোয়ার ঘরের বাইরে রেখে এ ধরনের নেতিবাচক প্রভাব থেকে রেহাই পেতে পারেন। এ ছাড়া অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে ফ্লাক্সের মতো অ্যাপ ব্যবহার করা যেতে পারে। Sleep

এই অ্যাপ সময় ও জায়গা ভেদে ডিসপ্লের রং বদলে দিতে পারে। এ ক্ষেত্রে স্ক্রিনের আলো ঠিক করার জন্য নির্মাতাদের এগিয়ে আসার দিকে জোর দেন গবেষকরা। তারা বলেন, সব হার্ডওয়্যার ডিভাইসে একটি স্বয়ংক্রিয় ‘বেডটাইম মোড’ রাখা উচিত, যা আলো কমতে থাকার সঙ্গে মিল রেখে নীল আর সবুজ আলোক নিঃসরণ বদলে হলুদ আর লাল নিঃসরণ শুরু করবে। ডিভাইস নির্মাতাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন ড. গ্রিনগ্রাস। প্রযুক্তির উন্নতির সঙ্গে ‘উজ্জ্বলতা’ই সব সময় ‘উন্নত’-এর প্রতিশব্দ হবে না বলে আমরা মনে করি- এমনটাই বলেছেন গবেষকরা।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে