,

নাড়ির টানে শ্রাবস্তী তিন্নি

news-image

নাড়ির টানে অভিনয়ে ফিরেছেন শ্রাবস্তী দত্ত তিন্নি। তবে তার এ নাড়ির টান আরও একটি বিষয়েও রয়েছে। সেটি হচ্ছে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া। যার কারণে মিডিয়া থেকে ছিটকে পড়ে মাদকাসক্তও হয়ে পড়েন একসময়। সবকিছু থেকে নিজেকে বাইরে এনে আবারও মিডিয়ায় সরব হয়েছেন এ অভিনেত্রী। হঠাৎ করে উদয় হয়ে ফের বিয়ে করে ফেললেন। ব্যস, এসেই আলোচনায়। বিয়ের আগে একটি নাটকে অভিনয়ও করেছেন।tinni তবে পুরোটা না। একদিনের শুটিং করেই গায়েব। অবশ্য বিষয়টি পরিচালক জানতেন। সেই নাটকটির কাজ শেষ করলেও ১৫ নভেম্বর নতুন স্বামী নাজমুল হুদাকে নিয়ে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে ‘একই বৃত্তে’ নামের নাটকের অসমাপ্ত অংশের শুটিংয়েও অংশ নেন তিন্নি। নাটকটির গল্প তিন্নির মা কস্তুরি দত্ত মজুমদারের। পরিচালনা করছেন সুজন শাহরিয়ার। এখন থেকে অভিনয়ে নিয়মিত থাকার কথাও জানিয়েছেন এ অভিনেত্রী। তবে সেটা কতদিনের জন্য তা বলা মুশকিল। উচ্ছল মনের ধারা আবার কোন পথে নিয়ে যায় তাকে, সেটাও প্রশ্নসাপেক্ষ। তবে তিন্নির অভিনয়ে ফেরাকে স্বাগত জানিয়েছেন সবাই।

 


 সুপারহিরো  হিরোইন প্রতিযোগিতা দিয়েই চলচ্চিত্রে এসেছেন সাগর ও শম্পা


 সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতা দিয়েই চলচ্চিত্রে এসেছেন সাগর ও শম্পা। সেখান থেকেই পরিচয় এবং ঘনিষ্ঠতা। এক সময় প্রেম। তারপর বিয়ে। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের হিসাবের খাতায় কিন্তু চলচ্চিত্র বিষয়ক কোনো সফলতা নেই এ দুই শিল্পীর। কাজ করেছেন হাতেগোনা কয়েকটি ছবিতে।her বিয়ে করে তাই সুখের সংসার গড়ার চেষ্টা করছেন। অবশ্য তাদের জন্য সুখবর নিয়ে আসছে নতুন মুক্তিপ্রাপ্ত ছবি ‘আই লাভ ইউ প্রিয়া’। মামুন খান পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর। ছবিতে সাগর ও শম্পাকে দেখা যাবে প্রেমিক-প্রেমিকা চরিত্রে। এ ছবির ওপরই ভাগ্য নির্ভর করছে দু’জনার।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা