,

স্টেডিয়াম মার্কেট বন্ধ, নিরাপত্তায় শত শত পুলিশ

news-image

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের একটি ফুটবল ম্যাচ নিয়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে।

বাংলাদেশে সম্প্রতি দুজন বিদেশীকে হত্যার প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া ফুটবল দল নিরাপত্তার যুক্তিতে ম্যাচটি তৃতীয় দেশে নেওয়ার প্রস্তাব করেছিল।

ফিফা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অস্ট্রেলিয়া দল আদৌ ম্যাচটি খেলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

বহু টানাহেঁচড়ার পর সোমবার সন্ধ্যায় অস্ট্রেলিয়া দল ঢাকায় আসে।

ঢাকার স্টেডিয়াম এলাকা থেকে বাংলার রাকিব হাসনাত জানাচ্ছেন, কোনও ফুটবল ম্যাচ নিয়ে ঢাকায় এই ধরণের নিরাপত্তা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন।

গতকাল (সোমবার) থেকেই স্টেডিয়াম মার্কেট বন্ধ রয়েছে। এছাড়া, সকাল থেকে স্টেডিয়ামের সামনের সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

স্টেডিয়ামের চারদিকে সকাল থেকেই শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। মেটাল ডিটেক্টর গেট দিয়ে দর্শকদের ঢোকানো হচ্ছে।

স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচ শুরুর কথা। ম্যাচ শেষ করে আজ রাতেই অস্ট্রেলিয়া দল ঢাকা ছেড়ে যাবে।

 

বিবিসি 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে