,

বোমা হামলাতেই বিধ্বস্ত হয়েছিল রুশ বিমানটি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসের শেষ নাগাদ মিশরের সিনাই উপত্যকায় যে রুশ যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছিল এতদিনে তার কারণ উদঘাটন করেছে মস্কো। মঙ্গলবার রাশিয়ার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, বোমা হামলার কারণেই বিধ্বস্ত হয়েছিল এয়ারবাস এ ৩২১।

 

গত ৩০ অক্টোবর মিশরের সিনাই অঞ্চলের অবকাশ কেন্দ্র শার্ম আল শেখ থেকে পর্যটকদের নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ফিরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছিল মেট্রোজেট এয়ারলাইন্সের বিমানটি। ওই ঘটনায় ২২৪ জন আরোহীর সবাই নিহত হয়েছিল।

 

মঙ্গলবার রাশিয়ান সিক্যুরিটি সার্ভিসেস(এফএসবি) বলেছে, গত কয়েক সপ্তাহ ধরে চালানো অনুসন্ধানে বিমানের ধ্বংসাবশেষে বিস্ফোরক থাকার প্রমাণ মিলেছে। এফএসবি প্রধান আলেকজান্দার বোর্টনিকভ বলেছেন, বিমানটিকে ‘অবশ্যই’ উদ্দেশ্যপূর্ণভাবে ভূপতিতি করা হয়েছিল। এটি কোনো দুর্ঘটনা নয়। তিনি বলেছেন,‘আমরা এ বিষয়ে নিশ্চিত হয়েছি যে, সন্ত্রাসী হামলার ফলেই এটি বিধ্বস্ত হয়েছিল।’

 

তিনি আরো জানিয়েছেন, এয়ারবাস এ-৩২১ ভূপতিতি করতে এক কেজি টিএনটি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল।

এর আগে মেট্রোজেট এয়ারলাইন্সের কর্মকর্তারাও একই দাবি করেছিলেন। তারা বলেছিলেন, বিমানের কোনো ক্রুটি বা চালকের ভুলের কারণে এটি বিধ্বস্ত হয়নি। বাইরে থেকে আসা কোনো আঘাত থেকেই এটি বিধ্বস্ত হয়েছিল। তবে তখন তাদের দাবিকে পাত্তা দেয়নি রুশ সরকারি কর্মকর্তারা।

 

এছাড়া বিমানটি বিধ্বস্ত হওয়ার পরদিনই একে বোমা মেরে উড়িয়ে দেয়ার দাবি করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। কিন্তু তখন তাদের দাবিকে একযোগে প্রত্যাখ্যান করেছিল মিশর ও রাশিয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা