শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া ২-০ বাংলাদেশ (লাইভ খেলা দেখুন)

news-image

 

২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছ্।ে খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ১-০ গোলে এগিয়ে রয়েছে।


বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢাকার মানুষের ঢল নেমেছে। এতো বেশি লোক সমাগম হয়েছে যে, মুল স্টেডিয়ামের ভেতরে অনেকেই প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটি গেটে এক একটি লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে। তাই অনেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না মর্মে হতাশা প্রকাশ করেছেন।প্রথম লেগে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ গোলে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৬০তম। আর বাংলাদেশ ১৮০তম। র্যাংকিং দেখে বুঝা যায় সকারুরা কতটা শক্তিশালী দল।

স্টেডিয়ামের পূর্ব পাশের গেটে গিয়ে দেখা যায়, মুল গেটে লাইন শুরু হয়ে সেই লাইন এসে ঠেকেছে দৈনিক বাংলা মোড়ে। মনে হচ্ছে স্থির হয়ে আছে। একজন মানুষও সামনে এগুতে পারেনি। লাইন দীর্ঘে থেকে দীর্ঘ হয়েই চলেছে।

পশ্চিম পাশের গেটে গিয়ে এ চিত্র আরো বড় দেখা যায়। ওই গেটে দুটি লাইন ধরেছে। একটি লাইন বায়তুল মোকারমের পাশ দিয়ে সচিবালয়ের দিকে গেছে। অন্যটি মাওলানা ভাষানি স্টেডিয়ামের পাশ দিয়ে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের দিকে গেছে। সেখানেও একইভাবে লাইন দুটি স্থির হয়ে আছে।

এদিকে বায়তুল মোকারমের পুর্বপাশের গেট দিয়েও অনেক লোক প্রবেশ করছেন। তবে এ গেট দিয়ে খেলোয়ারগণ প্রবেশ করবে বিধায় লাইনে কোনো লোককে দাঁড়াতে দেয়নি পুলিশ।

অন্যদিকে খেলা দেখতে আসা ফুটবল প্রেমিরা প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন যে, যেকোনো উপায়ে যেন তারা খেলা দেখতে পারেন। এজন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকে দ্রুততম সময়ে যেন স্টেডিয়ামে প্রবেশ করানো হয়।

লাইনে দাঁড়িয়ে থাকা পারভিন নামে এক নারী জানান, ৩০০ টাকার টিকিট সাড়ে ৩০০টাকা দিয়ে কিনলাম। তবুও মনে হয়, খেলা দেখতে পারবো না। সিট নাহয় না-ই পেলাম দাঁড়িয়ে তো থাকতে পারবো। তবে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করাটাই এখন মুখ্য বিষয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার কথা মাথায় রেখে সবার দেহ তল্লাশি করা হচ্ছে। এজন্য হয়তো ধীর গতিতে লোকজন প্রবেশ করছে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি জানান, যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃক্সখলা বাহিনী।

এদিকে নিরাপত্তার স্বার্থে স্টেডিয়াম এলাকার চারদিকে রায়টকার, এপিসি কারসহ পোশাকে এবং সাদা পোশাকে আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, খেলা শুরুর পাঁচ মিনিট পূর্বে স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত এর আগে অস্ট্রেলিয়া ফুটবল দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। নিরাপত্তার অযুহাতে দলটি বাংলাদেশে আসেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের আশ্বস্ত করে, অস্ট্রেলিয়া ফুটবল দল বাংলাদেশে আসলে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।