,

ইন্দোনেশিয়ায় স্ত্রীর ধর্ষককে খুন করে যৌনাঙ্গ ভক্ষণ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আত্মার শান্তির জন্য স্ত্রীর ধর্ষককে খুন করেছেন স্বামী। এতেই থেমে থাকেননি হত্যাকারী এফেন্ডি, মৃত ওই ব্যক্তির যৌনাঙ্গ কেটে রান্না করে ভক্ষণও করলেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তার পেনুমাঙ্গান লামা গ্রামে। 

 

এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, খুনের প্রমাণ ধ্বংস করতে মৃতদেহকে জ্বালিয়ে দেয়া হয়। আর এতে এফেন্ডিকে সাহায্য করেন তার স্ত্রীও, যাকে ধর্ষণ করা হয়েছিল।  

 

গ্রেপ্তারের পর এফেন্ডি পুলিশকে জানিয়েছেন, বিয়ের আগে রুডি বলে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল স্ত্রীর। কিন্তু বিয়ে ঠিক হওয়ার পর রুডির সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। তা মানতে না পেরে প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ করে রুডি। বিয়ের পর স্বামী এফেন্ডিকে পুরো ঘটনা জানান স্ত্রী। 

 

এরপরই রুডিকে খুনের পরিকল্পনা করতে থাকেন এফেন্ডি। স্ত্রীকে ব্যবহার করে রুডিকে গ্রামের এক বাড়িতে ডাকেন তিনি। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন স্ত্রীর ধর্ষককে। খুনের পর রুডির মৃতদেহ পুড়িয়ে দিলেও, তার যৌনাঙ্গ কেটে বাড়িতে নিয়ে আসেন তিনি। পরে তা রান্না করে ভক্ষণ করেন। 

 

এ বিষয়ে এফেন্ডি পুলিশকে জানান, ‘আত্মার শান্তির জন্যই এ কাজ করি।’ এফেন্ডির এই স্বীকারোক্তিতে রীতিমতো হতভম্ব পুলিশ কর্মকর্তারা। এদিকে নিজেকে নির্দোষ দাবি করলেও এফেন্ডির স্ত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে