বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার ম্যাচকে ঘিরে চার স্তরের নিরাপত্তা

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ফুটবল দলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার রাতে বিমানবন্দরে অবতরণ থেকে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়া পর্যন্ত বিভিন্ন স্তরে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ভেন্যুকে ঘিরেও গ্রহণ করা হয়েছে নিরাপত্তা বলয়।

 


খেলা চলাকালে স্টেডিয়ামে থাকবে চার স্তরের নিরাপত্তা। যার মধ্যে থাকবে মাঠের ভেতরের নিরাপত্তা, গ্যালারির নিরাপত্তা, স্টেডিয়ামের ভেতরের গেট ও বাইরের গেট। যেখানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য। শুধু তাই নয়, মাঠের আশপাশে বড় বড় ভবনগুলোতেও সতর্ক অবস্থান নেবে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 


নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক দিক তদারক করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও বাফুফে সদস্য শেখ মারুফ হাসান। তিনি বলেছেন, ‘ম্যাচ শুরুর ৩ ঘণ্টা আগে দুপুর আড়াইটায় গেট খোলা হবে। মাঠে সবাইকে অবশ্যই টিকিট ও বৈধ পাস নিয়ে আসতে হবে। মাঠে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা বেশ সতর্কতা নিয়ে তল্লাশি চালাবেন। দর্শকরা মাঠে শুধু মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন। কোনো ব্যাগ, পানির বোতল, ছুরি কিংবা ক্যামেরা নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।’

 


সোমবার রাত ৮টায় সিঙ্গাপুর থেকে একটি বিশেষ চাটার্ড ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে সকারুরা। হোটেলে দলটিকে ৪ স্তরের নিরাপত্তাকর্মীরা নিয়ে যাবে। এর আওতায় টিম বাসের সামনে ও পেছনে দু’টি করে নিরাপত্তা গাড়ি থাকবে। আর টিম হোটেল পর্যন্ত পথে বিভিন্ন মোড়ে থাকবে সাদা পোশাকের নিরাপত্তা দল। একই নিরাপত্তা বজায় থাকবে টিম হোটেল থেকে ভেন্যু ও ভেন্যু থেকে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে যাওয়া পর্যন্ত। পাশাপাশি তাদের চলাচলের জন্য থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।’

 

গৃহীত নিরাপত্তা নিয়ে একটি তুলনামূলক ধারণাও দিয়েছেন শেখ মারুফ হাসান। তিনি বলেছেন, ‘ফিফার নিয়মানুযায়ী যে নিরাপত্তা একটি ফিফাভুক্ত দলকে দেওয়া হয়, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকছে। ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসা আর্জেন্টিনা ও নাইজেরিয়াকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেটির সঙ্গে অস্ট্রেলিয়ার নিরাপত্তাকে তুলনা করতে পারেন।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা