,

নূর হোসেনের বাড়িতে পুলিশের যৌথ অভিযান

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সাত খুন মামলার আসামি নূর হোসেন ও তার ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়িতে পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। আজ সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়ার নুর হোসেন ও তার ভাতিজা ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাদলের বাড়িসহ কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

 


নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) মো. ফোরকান সিকদারের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ, আর্মড ব্যাটালিয়ান ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

 

 


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সরাফত উল্লাহ জানান, পত্র-পত্রিকায় খবর এসেছে নুর হোসেনের সহযোগীরা আবার এলাকায় ফিরে এসেছে। তাই তার বাড়িতে এবং তার ভাতিজা শাহ জালাল বাদলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 


তিনি আরও বলেন, আমরা সিদ্ধিরগঞ্জে নতুন করে কোনো হোসেন বা নূর হোসেনের প্রেতাত্মা সৃষ্টি হতে দেব না। আইনশৃঙ্খলা অবনতি হবে এমন কাউকে মাথা তুলে দাঁড়াতে দেব না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা