,

কসবায় কুখ্যাত ডাকাত ইমরান গ্রেফতার,

news-image

কসবা  সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্ত:জেলা ডাকাতদলের সদস্য ইমরান হোসেন ওরফে বাবু (২৬) গত রোববার রাতে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ বলছেন, তার বিরুদ্ধে কসবা থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। 
গ্রেফতারকৃত ইমরান হোসেন ওরফে বাবু কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা  গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তাকে গত রোববার কসবা থানা পুলিশে সোপর্দ করেছে হাইওয়ে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। 
মিরপুর হাইওয়ে ও কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে;  কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়ার ব্রিজ এলাকায় গত রোববার সন্ধায় মিরপুর হাইওয়ে পুলিশ ইমরান হোসেন ওরফে বাবুকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি বন্দুক  ও  পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কসবা থানায় ডাকাতির ২টি মামলা রয়েছে। এ ছাড়াও মিরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস.আই) গোলাম কিবরিয়া বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছেন। 
কসবা থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন; গ্রেফতারকৃত ইমরান হোসেন ওরফে বাবু আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে কসবা থানায় দুটি ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়াও মিরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস.আই) গোলাম কিবরিয়া বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছেন। তাকে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। 


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা