,

চুয়াডাঙ্গায় দু’গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় দু’গ্রুপের সংঘর্ষে আজিজুল ইসলাম নামে এক যুবলীগ কর্মী নিহত এবং বুদো মন্ডল নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা  পৌনে সাতটার দিকে ওই হামলার ঘটনা ঘটে। আহত বুদোকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


বুদো মন্ডল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছেলে নুরনবীকে সাথে নিয়ে  তিনি  ডিঙ্গেদহ বাজারে রশিদের চায়ের দোকানে বসে ছিলেন। আজিজুল পাশের একটি সেলুনে বসে ছিলেন।

 

 

ওই সময় কয়েকজন যুবক কোন কথা ছাড়াই তাঁকে ( বুদো ) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। প্রত্যক্ষদর্শী সেলিম হোসেন জানান, একদল যুবক একটি সাদা রঙের প্রাইভেট কার ও লাল রঙের পালসার মোটরসাইকেল নিয়ে ডিঙ্গেদহে যায়। তারা বুদো মন্ডলকে কুপানোর পর আজিজুলকে উপুর্যপরি কুপিয়ে এবং গুলি ও  বোমা মেরে খুন করে।

 

 

নিহতের ভাগ্নে  মিলন হোসেন জানান দুর্বৃত্তরা তিনটি গুলি  ছোড়ে এবং তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা ও গুলির অভিযোগ শোনা গেলেও তা সঠিক নয়। ধারালো অস্ত্রের আঘাতেই একজনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা