,

ফেসবুকের কাছে তথ্য চেয়েছে ভারত

news-image

ফেসবুকের কাছে ব্যবহারকারীদের তথ্য চাওয়ার তালিকায় শীর্ষ দেশ ভারত। পাশাপাশি দেশটি ফেসবুক কর্তৃপক্ষকে সবচেয়ে তথ্য মোছার জন্য চাপ দিয়েছে। সম্প্রতি কোন দেশ ফেসবুকের কাছে কত ডাটা চেয়েছে তা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এই প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ভারত ১৫ হাজার ১৫৫টি অনুরোধ করেছে। এর আগে গত বছরের শেষ ছয় মাসে পাঁচ হাজার ৮৩০টি অনুরোধ করে ভারত।

তথ্য চাওয়া কিংবা মুছে দেওয়ার অনুরোধে শীর্ষ তালিকায় ভারতের পরেই রয়েছে তুরস্ক। তুরস্ক চলতি বছরের প্রথম ছয় মাসে প্রায় পাঁচ হাজার তথ্য মুছে দিতে অনুরোধ করেছে। ফেসবুকের প্রতিবেদন মতে, মূলত ধর্মীয়সহ বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রীয় শৃঙ্খলা বিনষ্ট হতে পারে এমন অভিযোগে ফেসবুক থেকে তথ্য মুছে দেওয়ার অনুরোধ করে সংশ্লিষ্ট দেশগুলো। এ ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজনে অনেক ফেসবুক ব্যবহারকারীর তথ্যও চেয়েছে এসব দেশ। ভারতের আবেদনের মধ্যে ডাটা মোছার তালিকায় রয়েছে ফেসবুক ব্যবহারকারীদের স্ট্যাটাস, পেজ থেকে বিভিন্ন ধরনের পোস্ট। মূলত ধর্মকে ইস্যু করে দেওয়া পোস্ট মুছে দিতে বেশি অনুরোধ এসেছে দেশটি থেকে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দিতে অনুরোধকারী দেশগুলোর কাছে অপারগতা প্রকাশ করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ