,

খালেদা জিয়া দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন: এরশাদ

news-image

তিনি বলেন, 'খালেদা জিয়া দেশে এলেই গ্রেফতার হতে পারেন। তার বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের মামলাটি প্রমাণিত, কারণ লিখিত অনেক ডকুমেন্ট রয়েছে। সে কারণে আমার ধারনা খালেদা জিয়া আপাতত দেশে আসবেন না।' তিনি আরো বলেন, 'খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে আমার বিরুদ্ধে ৪২টি মামলা দিয়েছিলেন।' সোমবার দুপুরে রংপুরে তার পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
 
আসন্ন পৌরসভা নির্বাচনে দলগতভাবে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি বলেন, 'প্রতিটি পৌরসভায় জাতীয় পার্টি প্রার্থী দেবে। স্থানীয় নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী ঠিক করা হবে।' এরশাদ নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, 'তারা একেক সময় একেক কথা বলছে। আসলে তারা আরপিও ঠিক না করা পর্যন্ত সব কিছু বোঝা যাচ্ছে না।' সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, 'বাংলাদেশে আইএসের কোনো উপস্থিতি নেই। তাদের এখানে কোনো কাজ নেই। আর ওদের সৃষ্টি করেছে পশ্চিমা শক্তিগুলো। তারাই তাদের অস্ত্র-গোলা বারুদ দিয়েছে। এখন তারাই আইএস-এর বিরুদ্ধে বলছে। পশ্চিমা শক্তিগুলো আইএস সৃষ্টি করেছিল মুলত শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজ সেই আইএস সারা বিশ্বে সন্ত্রাস করে বেড়াচ্ছে।'
 
এরশাদ বলেন, 'দেশে এখন গণতন্ত্রের ছদ্মাবরণে স্বৈরতন্ত্র চলছে। মানুষ মরবে, গুম হবে কথা বলা যাবে না, সাংবাদিকরা লিখতে পারবে না, এমন গণতন্ত্র চলছে দেশে।' এর আগে ঢাকা থেকে তিন দিনের সফরে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর করে সরাসরি মোটর শোভাযাত্রায় রংপুর নগরীর দর্শনা এলাকায় এরশাদ তার পল্লীনিবাস বাসায় এসে পৌঁছলে দলের বিপুলসংখ্যক নেতা কর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির, জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ারসহ  অন্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে