,

প্যারিস হামলার সন্দেহভাজন সমন্বয়কারী আব্দেসালাম গ্রেফতার

news-image

বেলজিয়ামের পুলিশ প্যারিস হামলার সন্দেহভাজন সমন্বয়কারী সালাহ আব্দেসালামকে গ্রেফতার করেছে। ব্রাসেলসের শহরতলিতে এক পুলিশি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, রবিবার ফ্রান্স ও বেলজিয়াম কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী আব্দেসালামের ছবি প্রকাশ করে ও তার গ্রেফতারে আন্তর্জাতিক পরোয়ানা জারি করে।

গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের সাতটি স্থানে হামলায় ১২৯ জন নিহত হন। আহত হন তিন শতাধিক। হামলার সময় সালাহর এক ভাই আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন। আরেক ভাইকে বেলজিয়াম কর্তৃপক্ষ গ্রেফতার করে। 

হামলার কয়েক ঘণ্টা পর প্যারিস থেকে সে বেলজিয়াম পালিয়ে যায়। গত শনিবার বেলজিয়াম সীমান্তের কাছে সালাহর গাড়ি থামায় পুলিশ। সালাহকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ছেড়ে দেওয়া হয়। এ সময় তার সঙ্গে গাড়িতে আরও লোক ছিল।

ফান্স কর্তৃপক্ষ বলছে, গত শুক্রবার সালাহ একটি ভিডব্লিউ পোলো কার ভাড়া করেন, যা বাতাক্লঁ কনসার্ট হলের কাছে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা এই গাড়িটি ব্যবহার করেছিল। ওই কনসার্ট হলে ৮৯ জনকে হত্যা করা হয়।

ফরাসী কর্তৃপক্ষ সালাহকে ‘বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করেছে। জনগণকে তার কাছ থেকে দূরে থাকতেও পরামর্শ দেওয়া হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা