,

সরকার বিরোধী নিরিহ মানুষদেরকে গ্রেপ্তার করে জঙ্গি বানিয়ে টিভিতে দেখাচ্ছে : মাহবুব

news-image

নিউজ ডেস্ক : মুল অপরাধীদেরকে বাদ দিয়ে সাধারণ ও সরকার বিরোধী নিরিহ মানুষদেরকে গ্রেপ্তার করে জঙ্গি ও সন্ত্রাসী সাজিয়ে টিভিতে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

 


তিনি বলেন, মুল অপরাধীদেরকে বাদ দিয়ে সাধারণ ও নিরিহ মানুষদেরকে গ্রেপ্তার করায় আসল অপরাধীরা মুখ চেপে হাসছে। সোমবার দুপুর সোয়া একটায় সুপ্রিমকোর্ট বারের হল রুমে সুপ্রিমকোর্ট বারের উদ্দ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

 

 


তিনি বলেন, সরকার ইতোমধ্যে ক্রসফায়ারের নামে নিরাপরাধ অনেক মানুষদেরকে হত্যা করছে। মাহবুব বলেন, আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ঘৃনা করি। তিনি বলেন, ক্রসফায়ার নয়, আইনের মাধ্যমে অপরাধীদেরকে গ্রেপ্তার করে বিচার করুন।

 


চলতি মাসের ১ তারিখ হতে দেশে সরকার গ্রেপ্তার অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার বিরোধী নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে অভিযোগ করেছেন খন্দকার মাহবুব হোসেন। সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া, গ্রেপ্তারী পরোয়ানা ছাড়াই এসকল নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন সিনিয়র এই আইনজীবী।

 


তিনি বলেন, ক্রসফায়ার বন্ধ করুন, আইনের মাধ্যমে বিচার করুন, আইনের শাসন চালু করুন। ক্রসফায়ার দিয়ে আইন অমান্য করা হচ্ছে।

 


তিনি বলেন, বর্তমান সরকার অনেক নিরিহ মানুষদেরকে কোনো মামলা ও পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করে জঙ্গি হিসেবে টিভিতে দেখাচ্ছে। এগুলো কওে সারকার সারা দেশের মানুষদেও মাঝে ভয়ভীতি তৈরী করছে। যা ফলে দেশের সকল মানুষ এখন ভয়ভীতির মাঝে দিন কাটাচ্ছেন। চলমান সময়ে সারাদেশে গ্রেপ্তার অভিযানকে তিনি গনগ্রেপ্তার উল্লেখ কওে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ক্রসয়ারের কোনো তদন্ত করা হয় না। ক্রসয়াওে নামে কিল করা হচ্ছে । তিনি বলেন, গত ১ তারিখ হতে হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে সরকার অন্যায় করছে। সংবাদ সম্মেলনে সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে