বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার বাংলাদেশ অচিরেই জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হবে

news-image

বিএনপির ভদ্রতাকে দুর্বলতা না ভাবার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। সেই সঙ্গে তিনি বলেছেন, ‘সরকার যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা দেয় তাহলে হাসিনার বাংলাদেশ অচিরেই জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হবে।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে তিনি এ পরামর্শ দেন।

বেগম জিয়া সরকারকে জাতির ঐক্যে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছিলেন উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ক্ষমতাসীনরা খালেদা জিয়ার আহ্বানকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। তাই আমি সরকারকে বলতে চাই, বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না।’

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আলীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি’ শীর্ষক এ সমাবেশে তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীনরা চায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বিনাচিকিৎসার কারাগারে ধুকে ধুকে মৃত্যুবরণ করুক। এটাই সরকারের প্রত্যাশা ও বর্তমান হালচিত্র।’

মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘এই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। তাই সরকার যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা দেয় তাহলে হাসিনার বাংলাদেশ অচিরেই জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হবে।’

বিএনপি আইএস ও জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছে- সরকারের মন্ত্রী-এমপিদের এই বক্তব্যে উল্লেখ করে হাফিজ বলেন, ‘আজ যখন বর্হিবিশ্বেও সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন সরকার বলছে- বাংলাদেশে কোনো আইএস নেই। অথচ আপনারা বলেছেন, বিএনপি দেশে সকল হত্যাকাণ্ড সংগঠিত করছে। তাহলে কেনো এই মিথ্যাচার করছেন?’

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা দল গোছাতে ব্যস্ত। একই সঙ্গে আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্য অপেক্ষা করছি। কারণ খালেদা জিয়া দেশে ফিরে যে আন্দোলনের ডাক দেবেন, সেই আন্দোলনেই আপনাদের কবর রচিত হবে।’ বাংলাদেশে কোনো স্বৈরাচারীদের স্থান হবে না বলেও সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন মেজর হাফিজ।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান