বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলা প্রতিহত করতে ২ হাজার গুপ্তচর নিয়োগ করবে বৃটেন

news-image

প্যারিস হামলার মতো সন্ত্রাসী হামলা প্রতিহত করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিচ্ছে বৃটেন। সর্বোচ্চ ২০০০ অতিরিক্ত গুপ্তচর নিয়োগ এবং বিশেষ বাহিনী গঠন করবে দেশটি। বৃটেনে সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গোয়েন্দা শক্তিমত্তা বৃদ্ধি এবং স্বসস্ত্র পুলিশকে সহায়তা করার জন্য এ পদক্ষেপ নেয়া হচ্ছে। এ খবর দিয়েছে বৃটেনের মিরর। নিরাপত্তা জোরদারের পদক্ষেপ হিসেবে, স্কটল্যান্ড ইয়ার্ডের কাউন্টার টেরর কমান্ডের অধীনে কয়েক ডজন এসএএস এবং এসবিএস সেনা নিয়োগ করা হবে। সম্মিলিত এ ইউনিট র‌্যাপিড রেসপন্স ইউনিট হিসেবে কাজ করবে।

বিশেষ বাহিনীর সাবেক এক সদস্য জানিয়েছেন, আমার সহকর্মীরা যেসব সম্ভাব্য সন্ত্রাসী হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন সেগুলোর ক্ষেত্রে হয়তো আগের মতো দীর্ঘ সময়ের আলোচনা, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিকল্পনার সুযোগ থাকবে না। এখন থেকে অভিযানগুলো হবে আগের তুলনায় অনেক দ্রুত গতির, অনেক বেশি আক্রমনাত্মক এবং ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা বিষয়ক এক সূত্র জানিয়েছে, প্যারিস হামলা সন্ত্রাসবাদ নিয়ে বৃটেনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। আমাদের এখানে অনেক হামলা হয়েছে তবে প্যারিসের মতো হয় নি। এ ধরণের হামলা এখানেও হতে পারে এমন চিন্তা সরকার, পুলিশ ও সেনাবাহিনীকে সবথেকে ভয়াবহ ধরণের হামলা মোকাবেলার প্রস্তুতি নিতে বাধ্য করেছে।

ওই সূত্র আরও জানিয়েছে, সিনিয়র এসএএস কর্মকর্তাদের একটি ‘শীর্ষ দল’ হেয়ারফোর্ড ভিত্তিক রেজিমেন্টের কাউন্টার টেরর ফোর্স থেকে ইতমধ্যে লন্ডনের অজ্ঞাত একটি পুলিশ স্টেশনে গিয়েছে। তারা ঐতিহাসিক কিছু ভবনের পর্যালোচনা একত্রিত করছেন। যদি এসব স্থানে হামলা হয় সেক্ষেত্রে এসএএস দল কিভাবে জিম্মি ব্যক্তিদের মুক্ত করে নিয়ে আসবে তা নিয়ে কাজ করছেন। বৃটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা দিয়েছেন, পুলিশ বাহিনীর মধ্যে বিশেষ বাহিনীকে নিয়ে আসার পাশাপাশি এমআই৫, এমআই৬ এবং জিসিএইচকিউকে নিয়োগ বৃদ্ধি করা হবে।

এতে গোয়েন্দা সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাবে ১৫ শতাংশ। এ বছর ইউকেতে গোয়েন্দা এজেন্টরা ইতিমধ্যে কয়েকটি বড় হামরার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তবে তারা সতর্কবার্তা দিয়েছেন, ইরাক ও সিরিয়া থেকে বৃটিশ-বংশোদ্ভুত যোদ্ধাদের ফিরে আসা অব্যাহত থাকায় হুমকি ক্রমেই বাড়ছে। তুরস্কে জি-২০ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ক্যামেরন বলেন, বৃটিশ নাগরিকদের রক্ষা করা আমার সর্বপ্রথম দায়িত্ব। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান