বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেই পিৎজা খাইয়ে ফাহাদকে চমকে দিয়েছিলাম’

news-image

পূর্ণিমা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন ‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে। এরপর ১৭ বছর হয়ে গেলো অভিনয়ের সঙ্গেই আছেন তিনি। নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম ছবির নাম ‘এ জীবন তোমার আমার’। এরপর একের পর এক জনপ্রিয় সব ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। ২০১০ সালে ঘোষণা দিয়েই ফাহাদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। এখন এক কন্যা সন্তানের মা-ও তিনি। বিয়ের পর চলচ্চিত্রকে বিদায় জানিয়ে জাপানে স্থায়ী হবেন এমন ঘোষণা দিলেও যাননি সেখানে। বর্তমানের সংসারজীবন, অভিনয়সহ নানা বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন কামরুজ্জামান মিলু কেমন আছেন ? কি করছেন ?PURNIMA
এইতো ভালো। তেমন কিছু করছি না, বাসাতেই আছি। কয়েকদিন আগে একটি কবিতা পোস্ট করেছিলেন ফেসবুকে। সে বিষয়ে বলুন ?
ওটা আসলে হঠাৎ করেই লেখা। তবে আমি জমিয়ে কোনো কিছু লিখতে পারিনা। আর  অনেক লেখা লিখে কোনো বই প্রকাশের ইচ্ছেও আমার নেই। আমি কয়েকদিন আগে অনেকটা শখের বশে এই কবিতাটা লিখেছিলাম। তবে লেখাটা পোস্ট করার পর অনেকের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। 


আপনি রান্না করতে খুব পছন্দ করেন। বেশ কিছুদিন আগে পিৎজা বানিয়ে ফাহাদকে (পূর্ণিমার স্বামী) অবাক করে দিয়েছিলেন ? এরপর আর এমন কোনো রেসিপি করেছেন কি ? হ্যা, নিজের হাতে প্রথমবার পিৎজা বানিয়েছিলাম। আর সেই পিৎজা খাইয়ে ফাহাদকে চমকে দিয়েছিলাম। ফাহাদের ভাষ্যমতে, অপূর্ব সেই স্বাদ। ফেসবুক পেজে আমার রান্নার প্রশংসা করে ফাহাদ লেখে, খুব মজার একটি পিৎজা বানিয়েছে পূর্ণিমা। আমিও তা বেশ মজা করে  খেয়েছি। আমার খুব ভালো লেগেছে। যখনই  আমি কোনো কিছু রান্না করি, ফাহাদ  খেয়ে খুব প্রশংসা করে। আজ পর্যন্ত কোনো দিনই সে আমার রান্না খারাপ বলেনি। ফাহাদ আমার সব ধরনের রান্নার ভক্ত। আমিও রান্না করাটা বেশ উপভোগ করি।


অভিনয়ের খবর কি ?
মাঝে বিরতি থাকলেও ‘আমার বেলা যে যায়’ টেলিছবির মাধ্যমে অভিনয়ে ফেরা হয় আমার। আরিফ খানের পরিচালনায় এ  টেলিছবির পর আমি তুহিন হোসেনের ‘প্রেম অথবা দু:স্বপ্নের রাত দিন’ নাটকে অভিনয় করি। এগুলো প্রচার হয়েছে। ভালোই সাড়া পেয়েছি।  চলচ্চিত্র বা নাটক থেকে আবারো কি দূরে সরে যাচ্ছেন ? না বিষয়টি তেমন না। আমি বর্তমানে চাইলেও কোনো ছবিতে সময় দিতে পারব না। কারণ আমার মেয়ে আরশিয়া উমায়জার বয়স এখন দেড় বছর। মূলত তাকে সময় দিতে গিয়ে কোনো কাজই এখন করা হয়ে উঠছে না। 
তাহলে কি অভিনয় বন্ধ করে দিবেন ? অভিনয় বন্ধ করার ইচ্ছে নেই। তবে সিনেমায় আপাতত সময় দিতে পারবো না। নাটক হলে দুই তিনদিনের জন্য সময় বের করে কাজ করার ইচ্ছে আছে আমার।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান