,

আজ ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল

news-image

খেলোয়াড়দের দীর্ঘ ভ্রমণ ক্লান্তি এড়াতে ও বিশ্রাম দিতে পূর্ব নির্ধারিত সময়ে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছিলো অস্ট্রেলিয়া। দেরিতে আসার কারণ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এমনটাই ব্যাখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন।
আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তও জানিয়েছে দেশটির ফেডারেশন।
নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে গত শনিবার অস্ট্রেলিয়া ফুটবল দলের বাংলাদেশে আসা নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া থেকে আসা নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রধান মার্ক সালিভা। তবে, হঠাৎ করেই শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ১৪ তারিখের পরিবর্তে, ম্যাচের আগের দিন সকারুদের বাংলাদেশে আসার খবর প্রকাশিত হয়।
বিষয়টি প্রকাশ পাবার পর, বাফুফে থেকে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের কাছে ব্যাখ্যা জানতে চাওয়া হয়। মূলত কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ ও দীর্ঘ ভ্রমণ ক্লান্তি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তারা বাফুফে’কে জানায়।
এদিকে, বাংলাদেশ আসার নতুন তারিখ ও সময় জানিয়েছে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন। যা থেকে নিশ্চিত হয় ম্যাচের আগে, বাংলাদেশে কোনো অনুশীলন করবে না সকারুজরা।
ম্যাচ খেলার একদিন পর ১৮ তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে সফরকারীদের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ