,

ভারতে পরিবারের সকলের সামনেই যুবতীকে গণধর্ষণ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাড়িতে ঢুকে বাড়ির লোকের সামনেই এক যুবতীকে গণধর্ষণ করল তিন যুবক৷ এমনকি ঘটনার কথা প্রকাশ্যে আনলে তারা যুবতী ও তার পরিবারকে প্রাণে মারার হুমকি দেয় বলে অভিযোগ৷

 


ভারতের উত্তরপ্রদেশের মীরাট জেলার কিঠৌর থানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে৷ নির্যাতিতার যুবতীর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে স্থানীয় থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

 


কিঠৌর থানার পুলিশ কর্তা সুমের সিং যাদব জানিয়েছেন, তিনি নির্যাতিতা যুবতীর বাড়িতে গিয়েছিলেন কিন্তু সেখানে কেউ ছিল না৷ এই কারণে যুবতীর মেডিকেল টেস্ট এখনও পর্যন্ত করানো সম্ভব হয়নি৷ তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে এই ঘটনা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে৷ কারণে তদন্তে ওই যুবতীর প্রেমের সম্পর্ক ও অভিযুক্তদের সঙ্গে যুবতীর পরিবারের শত্রুতার কথা জানা গিয়েছে৷

 


যাদব আরও জানিয়েছেন, অভিযোগ অনুযায়ী থানা এলাকার একটি গ্রামে ঘটনার দিন গভীর রাতে তিন যুবক তস্কির, অকীল ও রাগিব বাড়িতে ঢোকে৷ তারা যুবতীর দাদা বৌদি ও তাদের সন্তানকে বন্দী করে যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ যদিও অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার অনেক পরে৷

 


এই বিষয়ে তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, অভিযুক্তরা তাদের প্রাণে মারার হুমকি দিয়েছিল৷ সেই ভয়েই তারা সেসময় পুলিশে অভিযোগ জানাতে পারেনি৷ পুলিশ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত চলছে৷ অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে৷

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ