,

লাদেন বানানো হচ্ছে ইউনিয়ন গুন্ডা নূর হোসেনকে : শামীম ওসমান

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামী নূর হোসেনের রিমান্ড চেয়ে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জবাসী। এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, এই মামলাটির চার্জশিট হয়ে গেছে। আমি মনে করি জনগণের প্রশান্তির জন্য যদি আদালত মনে করেন মামলাটির অধিকতর তদন্তের প্রয়োজন আছে। তাহলে আদালতের নির্দেশে নূর হোসেনকে একবার কেন ১০বার রিমান্ডে নেয়া যায়।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আদালত চাইলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

 

বেসরকারি টিভি চ্যানেল ‘ইনডিপেন্ডেন্টে’ প্রচারিত ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন। এ অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন আজকের খবরের সম্পাদক প্রণব সাহা।

 

নূর হেসেনকে রিমান্ডে নেয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, প্রধান আসামী বলতে এখানে কোন আসামি নাই। আসামি সবাই। আসামি কখনো প্রধান হয় না। এখানে ১৬৪ ধারায় লেখা আছে প্রধানত যিনি ঘটনাটি ঘটিয়েছেন তার নাম মেজর আরিফ। মেজর আরিফ ১৬৪ ধারায় বলেছেন, আমরা নূর হোসেনকে দেড়মাস আগে সোর্স হিসাবে নিয়োগ করেছিলাম। নূর হোসেন জানাবেন নজরুল কোথায় আছে এবং পরবর্তীতে আমরা ট্রাক স্টেশনে গিয়ে জায়গাটা খালি করতে বলি। ১৬৪ ধারায় মেজর আরিফের স্বীকারোক্তির পর চার্জশিট হয়। এ ক্ষেত্রে আদালতের নির্দেশে একবার কেন দশবার রিমান্ডে নেয়া যায়।

 

নজরুল ও নূর হোসেন ডান হাত বাম হাত কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, ডান হাত বাম হাত হওয়ার মত এমন পর্যায়ে তারা যেতে পারেনি। আমার আরও অনেক বড় বড় হাত আছে। নূর হেসেনকে একটা ইউনিয়ন ভিত্তিক গুন্ডা ধরা যেতে পারে কিন্তু তাকে ওসামা বিন লাদেন বানিয়ে দেয়া হচ্ছে। শুধু আমার সাথেই নয় আইভি রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক বড় বড় নেতা কর্মীদের সাথেও নূর হোসেনের ছবি দেখবেন। কারণ সে একজন জনপ্রতিনিধি ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা