,

কানাডায় মসজিদে আগুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় একটি মসজিদে উদ্দেশ্যমূলকভাবে আগুন দেয়া হয়েছে। এ ঘটনাকে ইসলাম বিদ্বেষীতৎপরতা হিসেবে দাবি করেছেন স্থানীয় মুসলমানরা। শনিবার রাত ১১টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

জানা যায়, কানাডার কেন্দ্রীয় ওনটারির প্রদেশের ওটোনাবি নদীর পাড়ে পিটারবোরো নগরীর মসজিদ আস-সালামে এই আগুন দেয়া হয়েছে। নগরীর একমাত্র মসজিদটি শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টায় আগুন দেয়া হয়। এ ঘটনার তদন্ত এখনো চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

আগুনের ঘটনায় কেউ হতাহত হয় নি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। মসজিদ আস-সালামে কেন আগুন দেয়া হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা বের করার জন্য তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
এ দিকে, স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, মসজিদ মেরামতে ৮০ হাজার ডলার লাগবে বলে মনে করা হচ্ছে। এ জন্য চাঁদা এবং দান সংগ্রহ করছেন স্থানীয় মুসলমানরা।

 

নগরীর মেয়র এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি আরো বলেছেন, বিদ্বেষের কারণে যদি মসজিদে আগুন দেয়া হয়ে থাকে তবে তার সঙ্গে কানাডার সাধারণ মানুষের কোনো যোগসূত্র নেই। প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই কানাডার এ মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা