,

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ৩২ কর্মীসহ গ্রেফতার ৮৫

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ৩২ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন, জেলার বিজয়নগর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. আলমগীর (৪০), উপজেলা জামায়াতের রুকন মাঈনুদ্দিন তিতন (৫০), সরাইল উপজেলা যুবদলের দফতর সম্পাদক মো. ইকবাল (৩০), উপজেলা ছাত্রদলের সহ দফতর সম্পাদক আলী হোসেন (২৮), শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছুট্টু মিয়া (২৮) প্রমুখ। তবে গ্রেফতারকৃত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।



জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে নাশকতার চেষ্টার মামলায় বিএনপির ২৬ ও জামায়াতের ৬ নেতাকর্মীসহ নিয়মিত বিভিন্ন মামলায় ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 



তিনি আরও জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ