বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সময়মত ঘুম থেকে উঠার কৌশল

news-image

লাইফস্টাইল ডেস্ক : সকালে ঘুম থেকে উঠাটা অনেকেরই জন্য বেশ কষ্টসাধ্য। ঘড়ি অ্যালার্ম, মোবাইলের অ্যালার্ম কোন কিছুতেই কাজ হয় না। আর রাতজাগা হলে তো কথা নেই! অনেকের ইনসমনিয়া বা অনিদ্রার সমস্যা রয়েছে তাদের জন্য সকালে উঠা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু কিছু নিয়ম মেনে চললে সকালে উঠাতে সহজ হয়ে যায়। এমন কিছু নিয়মের কথা জানা যায় .dumblittleman, lifehack, এবং keepinspiring থেকে। lifehack.org এর মতে এই কৌশলগুলো অবলম্বন করলে সকালে ঘুম থেকে উঠাটা সহজ হয়ে যাবে।


১। কফি খাওয়া এবং অসময়ে ন্যাপ নেওয়া থেকে বিরত থাকুন

দুপুরে ঘুমানোর অভ্যাস থাকলে সেটি বাদ দিন। লম্বা ঘুমের পরিবর্তে ছোট একটি ন্যাপ নিতে পারেন আলসেমি কাটানোর জন্য। এমনকি রাতে ঘুমানোর আগে যদি ঘুমের প্রয়োজন পরে তবে ছোট একটি ন্যাপ নিতে পারেন।  রাতে ঘুমাতে যাবার আগে কফি পান করা থেকে বিরত থাকুন। ক্যাফেইন ঘুম দূর করে থাকে।


২। সকালে ঘুম থেকে উঠার কারণ জেনে নিন

নিজেকে জিজ্ঞাসা করুন কেন আপনি সকালে ঘুম থেকে উঠতে চাচ্ছেন? এটি শুধু শারীরিক বিষয় নয়, এর সাথে কিছুটা মনস্তাতিক বিষয় জড়িত রয়েছে। সকালে ঘুম থেকে উঠার কোন কারণ যদি না থাকে তবে আপনার মন কখনও সকালে উঠতে সাহায্য করবে না। ঘুমাতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করে জেনে নিন সকালে কেন উঠাটা আপনার জন্য জরুরি।


৩। ট্যাবলেট, স্মার্ট ফোন এবং কম্পিউটার থেকে দূরে থাকুন

ঘুমাতে যাওয়ার আগে ট্যাবলেট, স্মার্ট ফোন এবং কম্পিউটার ব্যবহার থেকে বিরত থাকুন। মোবাইলের নীল আলো আপনার মস্তিষ্কে প্রবাহ ফেলে যা আপনার ঘুম তাড়িয়ে দিয়ে থাকে। ই-মেইল, অ্যাপস ব্যবহার থেকে বিরত থাকুন। মস্তিষ্ককে বিশ্রাম দিন।


৪। তন্দ্রা দূর করুন

অনেকেই ঘুম থেকে উঠে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন। অ্যালার্ম বন্ধ করে না শুয়ে জোড় করে উঠে বসে পরুন। তন্দ্রা দূর করার জন্য কিছু কাজ করুন। তা হতে পারে কফি তৈরি করা, টিভি দেখা বা ব্যায়াম করা। এমনকি কিছুক্ষণের জন্য আপনি আপনার ফেইসবুক অ্যাকাউন্ট থেকেও ঘুরে আসতে পারেন। এটি আপনার তন্দ্রা দূর করতে সাহায্য করবে।


৫। রুটিন তৈরি করুন

একটি রুটিন করে নিন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই কাজগুলো করবেন। যেমন গোসল  করে ঘুমানোর আগে ১৫ মিনিট বই পড়তে পারেন। কিছুদিন এই কাজটি করলে, আপনার শরীর বুঝে যাবে দিন শেষে আপনি এই কাজটি করেন এবং এটি আপনার ঘুমানোর সময়। এইরকম কোন নিদিষ্ট কাজকে নিয়মিত রুটিনে নিয়ে আসুন। একটা সময় আপনার শরীর এতে অভ্যস্ত হয়ে যাবে।


৬। কাছের মানুষটিকে জানিয়ে রাখুন

আপনার সকালে কোন গুরুত্বপূর্ণ ক্লাস বা মিটিং আছে। আপনাকে সকালে উঠতে হবে, এটি আপনার কাছের মানুষটিকে জানিয়ে রাখুন। তিনি আপনাকে ঘুম থেকে উঠতে সাহায্য করবে। এমন কোন বন্ধুকে বলবেন না, যে আপনার ঘুম থেকে উঠাকে নিয়ে মজা করবে, আপনাকে উৎসাহ দিবে না।


৭। অ্যাপস ব্যবহার করতে পারেন

অনেকেই সকালে ঘুম থেকে উঠে ক্লান্তবোধ করে থাকেন। তারা ‘Sleep Cycle’ নামক অ্যাপস ব্যবহার করতে পারেন। এটি  অ্যালার্ম এর কাজ করার পাশাপাশি আপনার শারীরিক গতিবিধি বিশ্লেষণ করে আপনাকে ঘুম থেকে জাগিয়ে থাকে।


নির্দিষ্ট একটি সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে উঠার অভ্যাস করুন। ঘুমাতে যাওয়ার আগে জটিল কাজ করা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন মস্তিষ্ককে রিল্যাক্স রাখতে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে