,

মাশরাফির অম্লমধুর অভিজ্ঞতা

news-image

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ আর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ জয়ের পরও শেষটা ভালো হলো না বাংলাদেশের। তবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নাটকীয়ভাবে তিন উইকেটে হারের জন্য কাউকে দোষারোপ করতে চান না মাশরাফি বিন মুর্তজা। পুরো দলের বাজে পারফরম্যান্সের কারণেই এ ম্যাচে হারতে হয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। শেষটা হার দিয়ে হলেও পুরো বছরটা ভালো কেটেছে বলে তিনি সন্তুষ্ট। 
 

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমাদের রানটা কম হয়েছে। অবশ্য এ উইকেটে ব্যাট করা সহজ ছিল না। তবে শুধু ব্যাটিং নয়, আজ প্রতিটি বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি। কোথায় কোথায় আমাদের দুর্বলতা আছে, তা খুঁজে দেখতে হবে। কারণ, সামনে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই তার আগে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে হবে।’
 

শেষ ওভারে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৮ রান। সে সময় নাসির হোসেনের হাতে বল তুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন,  ‘আসলে সে সময় আমার হাতে তেমন বিকল্প বোলার ছিল না। নাসির চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সে জন্য তাকে দোষ দেওয়া ঠিক হবে না। একজন/দুজনের কারণে আমরা ম্যাচটা হারিনি।’
 

হার দিয়ে বছর শেষ হলেও দলের পুরো বছরের পারফরম্যান্সে মাশরাফি গর্বিত, ‘২০১৫ সাল নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। এই বছরে অনেক সাফল্য এসেছে। যদিও দুর্ভাগ্যজনকভাবে আমাদের শেষটা ভালো হলো না। আশা করি, ২০১৬ সালে আরো ভালো খেলতে পারব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে