মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে বাংলাদেশের অর্থনীতি

news-image

কেএম হোসাইন : জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এই ঝুঁকি মোকাবিলায় দেশীয় অর্থায়নের পাশাপাশি বিদেশি অর্থ ও প্রযুক্তি সহায়তা পেতে জোর তৎপরতা চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া, তদারকির মাধ্যমে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নে তাগিদ দিয়েছেন তারা।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত অর্ধ শতাব্দীতে দেশে তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রির মত। আগামী ৫০ বছরে যা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে দেখা দিতে পারে বন্যা, নদী ভাঙ্গন ও লবণাক্ততা। দেশের উপকূলীয় জেলা জলোচ্ছ্বাস এবং উত্তরাঞ্চল আছে অতি খরার ঝুঁকিতে। এতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়াসহ শঙ্কা রয়েছে দরিদ্র জনগোষ্ঠী অতি দারিদ্র এবং অতি দারিদ্র নিঃস্ব হওয়ার।

এসব আশংকা থেকেই বাংলাদেশ ২০০৯ সালে ৭০০ কোটি টাকা নিয়ে ট্রাস্টি ফান্ড গঠন করেছে। এই তহবিলের ৩ হাজার কোটি টাকার ১২ কোটি ডলার বিদেশি অর্থায়ন। যা দিয়ে পরিকল্পনা করা হয়েছে জলবায়ুর প্রভাব মোকাবেলার।
বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও। কৃষি ক্ষেত্রে এরইমধ্যে লবণাক্ত ও পানি সহনীয় বীজ এবং কম সময়ে ফসল পেতে বেশ কিছু নতুন উদ্ভাবনও হয়েছে। তবে অধিক তাপমাত্রা সহনীয় বীজ উদ্ভাবন সম্ভব হয়নি।
পরিবেশবিদ ড. আইনুন নিশাত বলেন, ‘জলবায়ুর প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক অর্থায়ন পেতে প্যারিস সম্মেলনে শক্ত অবস্থান নিতে হবে বাংলাদেশকে।’
বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি। তবে, জলবায়ুর নেতিবাচক প্রভাব না থাকলে এই হার আরও ১ থেকে দেড় শতাংশ বাড়তে পারতো।

অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান বলেন, ‘উৎপাদনশীলতা কমার সম্ভাবনা বেশি। আমরা যদি সেটা মোকাবেলার জন্য প্রস্তুত না হতে পারি তাহলে খাদ্যের উৎপাদন কমে যাবে। অন্যদিকে মানুষ বাড়ছে, সুতরাং একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।’

জলবায়ুর প্রভাব মোকাবেলায় ২০২০ থেকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার অর্থ ছাড় করার কথা জাতিসংঘের।
 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী