,

ঘণ্টা পেরোলেই মুছে যাবে মেসেঞ্জারে পাঠানো বার্তা

news-image

২০১৩ সালে তিন বিলিয়ন ডলারের বিনিময়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট কিনতে চেয়েছিল ফেইসবুক। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এবার স্ন্যাপচ্যাটের আদলে নিজেদের মেসেঞ্জার অ্যাপে স্বয়ংক্রিয় বার্তা মুছে ফেলার সুবিধা চালু করছে ফেইসবুক। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ফ্রান্সে ফিচারটির কার্যকারিতা পরখ করে দেখছে ফেইসবুক কর্তৃপক্ষ।

নতুন এ সুবিধা চালু হলে বার্তা বিনিময়ের সময় মেসেঞ্জারের স্ক্রিনে 'আওয়ারগ্লাস' আইকন পাওয়া যাবে। আইকনটিতে ক্লিক করে বার্তা নির্দিষ্ট করে দিলেই এক ঘণ্টা পর মুছে যাবে বার্তাটি। ফলে মেসেঞ্জার ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে নিজেদের ব্যক্তিগত বার্তা বিনিময় করতে পারবে। স্ন্যাপচ্যাটে বিনিময় করা যেকোনো তথ্য ১০ সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। ফলে ব্যবহারকারীরা একে অপরের কাছে বিভিন্ন গোপনীয় বার্তা, ছবি ও ভিডিও নিশ্চিন্তে পাঠিয়ে থাকে। এ কারণেই কিশোর-কিশোরীদের কাছে বেশি জনপ্রিয় অ্যাপটি।

সূত্র : ইন্টারনেট

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা