,

সেই রুমা আক্তার অবশেষে দেশে ফিরলেন

news-image

রিয়াদ (সৌদি আরব) : চার মাস আগে রুমা আক্তার সৌদিতে পাড়ি দেন। বাবুল নামে এক দালাল তাকে অফিসের কাজ বলে ভিসা দেয় এবং বেশ কয়েকবার হাতিয়ে নেয় বড় অংকের টাকা। শেষে কাজ পান এক নিষ্ঠুর লোকের বাসাবাড়িতে। ঠিকমতো খেতে পান না, মারধর করে। এমনি দুর্ভাগ্যের কথা বাংলামেইলের সৌদি করেসপন্ডেন্ট আবদুল হালিম নিহনকে জানান রুমা আক্তার। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের করার পর বিষয়টি আলোচনায় আসে।

 


দাবি ওঠে রুমা আক্তারকে নির্যাতন থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে নেয়ার। অবশেষে তিনি উদ্ধার পেলেন।

গণমাধ্যমে রুমার এ করুণ কাহিনী ছড়িয়ে পড়লে বাংলাদেশ থেকে রুমা আক্তার যে অফিসের মাধ্যমে সৌদিতে আসেন সে অফিস থেকে সৌদি আরবে যোগাযোগ করা হয়। রুমা আক্তারকে যে অফিস গ্রহণ করেছিল সেটির সাথেও যোগাযোগ করা হয়।

 


রুমা আক্তারকে উদ্ধারে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলমের ভূমিকা অনস্বীকার্য। গত ১৪ নভেম্বর তাকে দেশে পাঠানো হয়েছে। রুমা দেশে যাওয়ার পথে রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আবারো কল দিয়ে ধন্যবাদ জানান সবাইকে যারা যারা রুমাকে দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করেছেন।

তার একটি দাবি, যে দালাল তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়েছে তার কাছ থেকে টাকাটা যেন উদ্ধার করে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে