,

দলগত ব্যর্থতায় হার, দাবি মাশরাফির

news-image

স্পোর্টস ডেস্ক : পুরো সিরিজ ভাল খেললেও শেষ টোয়েন্টি২০ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে জিম্বাবুয়েকে। তবে দুই ম্যাচ টোয়েন্টি২০ সিরিজের প্রথমটিতেও যথেষ্ট লড়াই করে জিততে হয়েছে মাশরাফি বাহিনীকে। রবিবারের ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে বাংলাদেশের যথেষ্ট দুর্বলতা ছিল। এ জন্য বিশেষ কাউকে নয়, দলগত ব্যর্থতাকেই দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।

 

বাংলাদেশ জয়ের জন্য জিম্বাবুয়েকে মাত্র ১৩৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল। এক বল বাকি থাকতেই ৩ উইকেট হাতে রেখে জিতে নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের স্কোর কতটা সন্তোষজনক ছিল? জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘এই ‍উইকেটে ব্যাটিং করাটা খুব সহজ ছিল না। তার মানে এই নয়, আমরা মাত্র ১৩৫ রান করব। আমরা হয়ত ১৫০ বা এর চেয়ে বেশি রান করতে পারতাম।’

 

ওপেনার হিসেবে এনামুল হক বিজয় দীর্ঘ সময় খেললেও দ্রুতগতিতে রান তুলতে পারেননি। তাই বিজয়ের ৫১ বলে ৪৭ রানের ইনিংসটাই কি বাংলাদেশের বড় স্কোরের পথে বাধা হয়েছিল? এমন বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে মাশরাফি বলেছেন, ‘আমি মনে করি না তেমনটি ছিল। ও হয়ত বেশি সময় ছিল ক্রিজে। ওভাবে শর্ট খেলতে পারেনি। তার অর্থ এই নয়, ম্যাচের ফলের জন্য ব্যক্তিগতভাবে সে দায়ী। এটিও মাথায় রাখতে হবে সে অনেকদিন পর ব্যাটিংয়ে নেমেছিল। আমি মনে করি কেউ ব্যক্তিগতভাবে এর জন্য দায়ী নয়। দলগতভাবে ব্যর্থ হওয়ায়ই আমরা হেরেছি।’

 

দুর্দান্ত এক বছর কাটিয়েছে বাংলাদেশ। সামনের বছরে কি প্রত্যাশা থাকবে? জবাবে মাশরাফি বলেছেন, ‘বছরটা আমাদের জন্য অনেক বড় ছিল। হয়ত শেষ ম্যাচে হেরেছি। তবে সারা বছর যে পারফর্ম করেছি তাতে গর্বিত। ছেলেরা যেভাবে খেলেছে এর জন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ। কোচিং স্টাফের কাছে আমি কৃতজ্ঞ। আশা করছি ২০১৬ সালটা আমাদের জন্য আরও ভাল হবে।’
তবে হারের ক্ষেত্রে কম্বিনেশনকেও কিছুটা দায়ী করছেন মাশরাফি। তবে সাকিব ও সৌম্য ফিরলে তা দূর হয়ে যাবে বলেই মনে করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা