,

১০০ কোটি ছাড়াল ‘প্রেম রতন ধান পায়ো’

news-image

মুক্তির তৃতীয় দিনেই ১০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির আয়। রবিবার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এই তথ্য জানিয়েছেন। টুইটারে তারান আদর্শ বলেছেন, তৃতীয় দিনে ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিটির আয় ১০০ কোটি ছাড়িয়েছে। মুক্তির পর ভারতে বৃহস্পতিবার ৪০ দশমিক ৩৫ কোটি রুপি, শুক্রবার ৩১ দশমিক ০৫ কোটি রুপি, শনিবার ৩০ দশমিক ০৭ রুপি আয় করেছে। সব মিলিয়ে ভারতে ১০১ দশমিক ৪৭ কোটি রুপি আয় করেছে ছবিটি।


ভারত ছাড়াও বিশ্বজুড়ে ভালোই আয় করছে ‘প্রেম রতন ধান পায়ো’। তারান লিখেছেন, বিশ্বজুড়ে ছবিটি বৃহস্পতিবার ও শুক্রবার মোট ২৫ দশমিক ৫৮ কোটি রুপি আয় করেছে। এটি সালমান খানের নবম ছবি যা ১০০ কোটি রুপি আয় ছাড়িয়েছে।
গত ১২ নভেম্বর সুরাজ বারজাটিয়া পরিচালিত ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিটি মুক্তি পেয়েছে। খবর: এনডিটিভি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ