,

শাহজালালে ৪ কেজি সোনাসহ ভারতীয় আটক, উখিয়ায় অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ

news-image

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি সোনাসহ রওশন আলী (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। রবিবার বিকাল ৫টার দিকে ইমিগ্রেশন এলাকা থেকে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে। কাস্টমসের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকক থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকাল ৪টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন এলাকা পার হওয়ার সময় তার লাগেজ তল্লাশি করে চারটি সোনার বার পাওয়া যায়। প্রত্যেকটি বারের ওজন এক কেজি। পরে তাকে আটক করা হয়। শহিদুজ্জামান জানান, আটক সোনার মুল্য প্রায় দুই কোটি টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

উখিয়ায় অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ
 
কক্সবাজারের উখিয়া উপজেলায় কক্সবাজারগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ১৬ হাজার তিন শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। eyabaরবিবার সকাল নয়টার দিকে উপজেলাধীন কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী টিভি রিলে কেন্দ্র এলাকায় এ অভিযান চালায় (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। ১৭ বিজিবির হাবিলদার মো. শামশুল আলম জানান, পর্যটন মৌসুমকে সামনে রেখে বিলাসবহুল পর্যটকদের বুকিং করা গাড়িগুলোর মাধ্যমে ইয়াবা পাচার হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা