,

বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলা (সরাসরি খেলা দেখুন)

news-image

দলীয় ৩৪ রানে সাজঘরে ফেরেন তামিম (২১)। এরপর দলে এক রান যোগ হতে না হতেই তামিমের পথ ধরলেন আরেক ওপেনার ইমরুল কায়েস (১০)। ৬.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান। এনামুল হক বিজয় ৬ মুশফিকুর রহিম ৫ রানে ক্রিজে আছেন
রোববার বিকাল ৫টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। ওয়ানডের পর টি-টোয়ান্টি দলেও জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস। লিটন দাসের পরিবর্তে দলে ঢুকেছেন তিনি। এ ছাড়া জুবায়ের হোসেন লিখনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আরাফাত সানি। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে।
চার বছর পর টি-টোয়েন্টি খেলতে নামছেন ইমরুল কায়েস। ২০১১ সালের নভেম্বরের পর আরেক নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পাচ্ছেন ওয়ানডেতে দুই ইনিংসে দারুণ ব্যাটিং করা ইমরুল।
এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের একাদশ :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তিনদাই চিসোরো, নেভিল মাদজিভা, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, রেগিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা ও শেন উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা